এক্সপ্লোর

Bengal SIR Row: স্বরূপনগরে অনুপ্রবেশকারীদের ভিড় ! 'দেশ থেকে তাড়াবই..', SIR আবহে হুঁশিয়ারি অমিত শাহ-র

Bengal SIR Row Amit Shah On Infiltration : অনুপ্রবেশকারী থেকে SIR, ফের বিরোধীদের তীব্র আক্রমণে অমিত শাহ

কলকাতা: স্বরূপনগরে আজও অনুপ্রবেশকারীদের ভিড়। পরিবার নিয়ে তাঁরা অপেক্ষা করছেন সীমান্তপারের দরজা খোলার। ঠিক এমন আবহে ফের বিরোধীদের তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। 

আরও পড়ুন, কোচবিহারের শীতলকুচিতে পথ দুর্ঘটনায় মৃত্যু BLO-র ! 'হয়তো কমিশনের ডেডলাইনের কথাই ভাবছিলেন..', দাবি তৃণমূলের

তিনি বলেন, 'অনুপ্রবেশ রোখা শুধু দেশের সুরক্ষা নয়, দুর্নীতি মুক্ত গণতন্ত্রের জন্যেও জরুরি। দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারী হঠাওয়ের বিরোধিতা করছে। কিছু রাজনৈতিক দল ভোটার লিস্ট শুদ্ধিকরণে SIR-এরও বিরোধিতা করছে। আমরা কিন্তু চিহ্নিত করে প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়াবই।' 

কেউ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছিলেন! কেউ যশোর বা সাতক্ষীরা থেকে কাজের খোঁজে দালাল ধরে এ পারে এসেছিলেন! তারপর কেটে গেছে বছরের পর বছর। SIR শুরু হওয়ার পর, ঘরে ফেরার জন্য হুড়োহুড়ি সীমান্ত চেকপোস্টে। এরই মধ্যে এদিন সকালে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয় স্বরুপনগরের হাকিমপুরে!

আতঙ্কের নাম SIR! সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে গেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে। কেউ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছিলেন!কেউ আবার যশোর বা সাতক্ষীরা থেকে কাজের খোঁজে এ পারে এসেছিলেন! তারপর থেকে গেছিলেন! এখন SIR শুরু হওয়ায়, ফেরার পালা! মায়ানমারের নাগরিক মহম্মদ সেলিম। বাংলাদেশ হয়ে ৫-৬ বছর আগে ঢুকেছিলেন ভারতে। থাকতেন হায়দরাবাদে।

গতকাল সকালে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয় স্বরুপনগরের হাকিমপুরে!বিক্ষোভ দেখান বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা।  সাংবাদিক ও বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় কয়েকজন। স্বরূপনগরের তৃণমূল নেতা হুমায়ুন কবীর বলেন, বিজেপি লোকজন পাঠিয়ে সীমান্ত এলাকায় সম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করছে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। উভয়পক্ষ স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেছে।

প্রশ্ন: কেন ফিরে যাচ্ছেন আপনি?
মায়ানমারের নাগরিক মহম্মম সেলিম:  এখানে থাকতে দেবে না বলে গেছে।
প্রশ্ন: এখানকার কোনও নথি আছে আপনার?
মায়ানমারের নাগরিক মহম্মম সেলিম:   না
প্রশ্ন: ভারতীয় কোনও ডকুমেন্ট তৈরি করেছেন?
মায়ানমারের নাগরিক মহম্মম সেলিম:   না 
প্রশ্ন: এখন কোথায় যাবেন?
মায়ানমারের নাগরিক মহম্মম সেলিম:  এখন রিফিউজি ক্যাম্পে চলে যাব। 
প্রশ্ন:  ওখান থেকে কি মায়ানমার ফিরবেন?
মায়ানমারের নাগরিক মহম্মম সেলিম:   হ্যাঁ, ওখান থেকে মায়ানমার ফিরে যাব।

প্রশ্ন: এখন কোথায় যাচ্ছেন?
মায়ানমারের নাগরিক মহম্মদ সেলিমের স্ত্রী: এখন কোথায় যাব কিছু বুঝতে পারছি না। আমাদের বর্মায় কোনও নিশ্চয়তা ছিল না বলে আমরা এখানে চলে এসেছিলাম। এখানে কেউ কিছু দায়িত্ব নিতে চাইছে না। এখন কোথায় যাব জানি না । 
প্রশ্ন: কোনও নথি তৈরি করতে পেরেছিলেন?
মায়ানমারের নাগরিক মহম্মদ সেলিমের স্ত্রী: কোনও নথি নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget