এক্সপ্লোর

Weather Update: আগামী ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, বড় বার্তা হাওয়া অফিসের

West Bengal Weather Update: কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, জানাল আবহাওয়া দফতর..

কলকাতা: পাতা ঝরার ভোরে শীতল অনুভূতি থাকলেও, বেলা বাড়তেই গরম অনুভূত হচ্ছে। বলতে গেলে পাখা অফ করে দিন কাটানোর সময় শেষ, জানান দিয়েছে প্রকৃতি। দুপুরে বাইরে থাকলে ঘামও হচ্ছে। ঠিক এমনই সময় আবহাওয়া দিয়ে স্বস্তির খবর দিল হাওয়া অফিস (Weather Office)।

আগামী ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়াবিদ সোমনাথ দত্ত বলেন, 'আজকে ঠিক আছে। আকাশ পরিষ্কার গোটা পশ্চিমবঙ্গে। আগামীকাল বৃষ্টি হবে। আইসোলেটেড প্লেসে বৃষ্টি হবে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরশুদিন (১৪ মার্চ) বৃষ্টিটা একটি ছড়িয়ে পড়বে উত্তরের দিকে। দক্ষিণের দিকে স্পেসিয়াল কভারেজ আরও বেড়ে যাবে। কলকাতা-সহ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ছড়িয়ে যাবে। তারপরের দিন অর্থাৎ ১৫ মার্চ আবার ১৩ তারিখের মত আকার নেবে। কলকাতা-সহ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় আইসোলেটেড রেনফল হবে। তারপরে আর আবহাওয়া শুষ্ক হবে না। অর্থাৎ আগামী তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।'

কী কারণে বৃষ্টি ?

তিনি আরও বলেন, 'এই বৃষ্টিপাতের কারণ হল মূলত, প্রথম আগামীকালের বৃষ্টিপাতের জন্য দায়ি বঙ্গোপসাগরে একটি অ্য়ান্টি সাইক্লোন একদমই উপরের দিকে চলে গিয়েছে। আর লো লেভেলে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে একটা খুব সুন্দর আদ্রতা বয়ে যাচ্ছে। এবং ওখান থেকে একটু লিফ্টিং করেছে।' 

আরও পড়ুন, 'আবেদন করার আগে..', CAA নিয়ে কী বার্তা মমতার ?

 স্বস্তির আবহাওয়া কত দিন ?

প্রসঙ্গত, রাজ্যের এখন পাতা ঝরার মরশুমে বলতে গেলে কমবেশি স্বস্তির আবহাওয়াই চারিদিকে বইছে। তাও মাঝে মাঝে কখনও সখনও আকাশের মুখ ভার হলে, তাপ বাড়ছে। তবে এখনও গ্রীষ্মের দাবদাহ বাকিই রয়েছে। যদিও ইতিমধ্যেই দিল্লির মৌসম ভবন, এনিয়ে স্বস্তির বার্তাই শুনিয়েছে। অন্তত মে মাস অবধি খুব কষ্ট পেতে হবে না বঙ্গবাসীকে। কারণ মার্চ , এপ্রিল এবং মে মাসে কমবেশি বৃষ্টিপাতের কথাই জানিয়েছে আবহাওয়া দফতর। রইল বাকি হিট ওয়েভ বা তাপপ্রবাহ। যদিও এই তাপ প্রবাহের মূলে দায়ি অনেকাংশেই গ্লোবাল ওয়ার্মিং। আর যার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে দায়ি দূষণ। অর্থাৎ বছর বছর স্বস্তি কমে, তাপপ্রবাহের পথেই হাতছানি দেবে বলেই জানান দিচ্ছে প্রকৃতি। যারই উদাহরণ স্বরুপ ইতিমধ্যেই বরফ গলা শুরু করেছে।  অর্থাৎ সব মিলিয়ে আবহাওয়ার মেজাজ আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে বলেই দাবি আবহাওয়াবিদদের। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget