এক্সপ্লোর

Bengali NRI Attacked:মার্কিন দূতাবাসের দ্বারস্থ 'আক্রান্ত' প্রবাসী বাঙালি, অবশেষে ধৃত ১

Kolkata News:মার্কিন দূতাবাসের দ্বারস্থ 'আক্রান্ত' প্রবাসী বাঙালি, অবশেষে গ্রেফতার ১। ধৃত প্রোমোটারের সহযোগী। তবে এখনও এধরা মূল অভিযুক্ত প্রোমোটার ও তাঁর ভাই।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: মার্কিন দূতাবাসের (US Consulate) দ্বারস্থ 'আক্রান্ত' প্রবাসী (NRI Bengali Attacked In Kankulia Road) বাঙালি, অবশেষে গ্রেফতার ১। ধৃত প্রোমোটারের সহযোগী। তবে এখনও এধরা মূল অভিযুক্ত প্রোমোটার ও তাঁর ভাই। কাঁকুলিয়া রোডে তোলা না দেওয়ায় প্রবাসী বাঙালিকে মারধরের অভিযোগ ওঠে। এর পরই মার্কিন দূতাবাসে অভিযোগ জানান পেশায় সফটওয়ার আর্কিটেক্ট জিষ্ণু নাথ। মার্কিন দূতাবাস থেকে আইনজীবীদের তালিকা দেওয়া হয় তাঁকে। গোটা ঘটনায় এখনও আতঙ্কে তিনি। 

যা জানা গেল...
ধৃতের নাম ভোলা প্রামাণিক বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তিন দিন পর, আজ, বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের দ্বারস্থ হয়েছিলেন জিষ্ণু। দূতাবাস থেকে বেরোতেই তাঁর কাছে ফোন আসে, ভোলাকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, ধৃত ব্যক্তি প্রোমোটার খোকন সর্দারের সহযোগী।  অভিযোগ, জিষ্ণু নাথের কাঁকুলিয়া রোডের উপর যে বাড়ি রয়েছে, তার সামনে বালি রাখা ঘিরে সংঘাত শুরু হয়। চাঁদার নামে তাঁর কাছ থেকে তোলা চাওয়া হয় বলেও দাবি। অভিযোগ, বেধড়ক মারধর করা হয় জিষ্ণুকে। বাঁ দিকে চোখের নিচে কালশিটে পড়ে যায়। ঘটনার দিনই তিনি দু'জনের নামে এফআইআর দায়ের করেন। এক জন খোকন সর্দার। ইনি পেশায় প্রোমোটার বলে পরিচিত। অন্য জন নবীন সর্দার। ইনি খোকনের ভাই। পরে জানা যায়, এঁদের সহযোগী আরও ১৫ জনের নামেও অভিযোগ রয়েছে। এঁদের সকলের মধ্যে প্রথম গ্রেফতারি আজ। তবে এখনও যথেষ্ট আতঙ্কে রয়েছেন জিষ্ণু নাথ। কারণ মূল দুজন অভিযুক্ত এখনও গ্রেফতার হননি। 

আক্রান্তের কথায়...
জিষ্ণুর দাবি, 'মার্কিন দূতাবাস থেকে জানিয়েছে, আমাদের আইনি পথে এগোতে হবে। আইনজীবীদের একটি তালিকা দেওয়া হয়েছে যাঁরা মার্কিন নাগরিকদের হয়ে এই ধরনের মামলা সামলে থাকেন। এবং আমাকে ওঁদের পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যেতে হবে।' সংবাদমাধ্যমের কাছে আজও তিনি বলেন, 'বেশ আতঙ্কে রয়েছি। কারণ পুলিশ আমাদের খালি বলেন, আমরা টহল দিচ্ছি। আমাদের উপর আস্থা রাখুন। কিন্তু খুঁজে পাচ্ছি না। কিন্তু ওঁরা চলে যেতেই আবার ঘোরাঘুরি করছে।' দুদিন পরে মার্কিন মুলুকে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। তবে আপাতত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফেরার তারিখ পিছোবেন তিনি। 

 

আরও পড়ুন:'মহুয়া মানুষের ভোটে আবার জিতে আসবে' ফের বহিষ্কৃত সাংসদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

  

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget