এক্সপ্লোর

Mamata Banerjee:'মহুয়া মানুষের ভোটে আবার জিতে আসবে' ফের বহিষ্কৃত সাংসদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

Mamata On Mahua: কৃষ্ণনগরে ফের তৃণমূলের প্রার্থী হবেন বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র? জল্পনা উস্কে ফের বহিষ্কৃত সাংসদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: লোকসভা ভোটে (Loksabha Poll 2024) কৃষ্ণনগরে ফের তৃণমূলের প্রার্থী হবেন বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র? শান্তিপুরের সভা থেকে ফের মহুয়া মৈত্রর পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'মহুয়া মানুষের কথা বলতো বলে মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে মহুয়া মানুষের ভোটে আবার জিতে আসবে।'

মহুয়ার পাশে মমতা: মুর্শিদাবাদ থেকে গতকাল নদিয়ার কৃষ্ণনগরে এসে রাত্রিবাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে সার্কিট হাউস থেকে বেরিয়ে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। এরপর কৃষ্ণনগর থেকে সড়কপথে পৌঁছন শান্তিপুরে। সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল। আর শান্তিপুরের সভা থেকে ফের একবার মহুয়া মৈত্র ইস্যুতে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, "মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে। কেন মহুয়া মানুষের কথা বলত। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পার। কিন্তু, মানুষের ভোটে মহুয়া জিতবে আমি বিশ্বাস করি। মানুষ এর উত্তর দেবে। রানাঘাটে আপনারা একজনকে জিতিয়েছিলেন। আমার কিছু বলার নেই। মা-বোনেরা ভাল করে জানেন তিনি কী আর কী করে বেড়াচ্ছেন। কোনও কাজ নেই, কর্ম নেই। এবার কিন্ত আপনারা রানঘাটে আপনারা আমাদের সমর্থন দেবেন।''

টাকার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে লোকসভার এথিক্স কমিটির সুপারিশে ৮ ডিসেম্বর কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে বহিষ্কার করা হয়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রথম এই নিয়ে অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। রিপোর্টে বহিষ্কৃত  তৃণমূল সাংসদের একসময়ের বন্ধু, আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইয়ের পাঠানো একটি চিঠিকে হাতিয়ার করে বলা হয়, সংসদে প্রশ্ন করার জন্য প্রখ্যাত ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে টাকা ও উপহার নিয়েছেন সাংসদ মহুয়া মৈত্র।  তার প্রমাণও পাঠিয়েছেন জয় অনন্ত দেহাদ্রাই। আরও বলা হয়, আইনজীবী হিসেব করে দেখেছেন, সাম্প্রতিক অতীতে পোস্ট করা ৬১টি প্রশ্নের মধ্যে যে ৫০টি প্রশ্ন সংসদে মহুয়া মৈত্র করেছেন, সেগুলি ব্যবসায়ী দর্শন হিনানন্দানিকে রক্ষা করা বা তার পক্ষে যায় এমন অথবা হিরানন্দানির বিজনেস রাইভাল আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। চিঠিতে দেহাদ্রাইয়ের দাবি, তার সামনেই একাধিকবার টাকা ও উপহারের বিনিময়ে প্রশ্ন তোলা নিয়ে কথা হয়েছে মহুয়া মৈত্র ও ব্যবসায়ী হিরানন্দানির। ২০১৯-এর লোকসভার আগে মহুয়া মৈত্রকে ৭৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করেন দেহাদ্রাই। এছাড়াও অভিযোগ ওঠে, ২০২১-এর ২৫ ডিসেম্বর গোয়ায় ২ কোটি টাকা মহুয়া মৈত্রকে দিয়েছিলেন ব্যবসায়ী হিনানন্দানি। যদিও এই সমস্ত অভিযাগ অস্বীকার করেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ। তবে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শুরু করে সিবিআই। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Mamata Banerjee : গ্রেফতারির আশঙ্কা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্য়মন্ত্রীর

সেরা শিরোনাম

Nitin Nabin:
"তৃণমূলের গুন্ডাগিরি বন্ধ করে দিয়েছে শুভেন্দু অধিকারী", কলকাতায় এসে প্রশংসা নিতিন নবীনের
West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Weather Update: শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
Humayun Kabir: 'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির
'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget