এক্সপ্লোর

Bengaluru News: রেল লাইনের পাশে পড়ে নীল রঙের ট্রলি, কলকাতার ছায়া এবার বেঙ্গালুরুতে

Bengaluru News Update: বেঙ্গালুরুর আনেকাল ওল্ড চাঁদপুরা রেল ব্রিজের কাছে একটি ট্রলিতে ১৮ বছর বয়সী এক যুবতীর দেহ উদ্ধার হয়েছে। যদিও এখনও পর্যন্ত তাঁর নাম পরিচয় জানা যায়নি।

নয়াদিল্লি: কলকাতার ছায়া এবার বেঙ্গালুরুতেও। অজ্ঞাত পরিচয় এক যুবতীর দেহ উদ্ধার হল ট্রলি থেকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ বেঙ্গালুরুতে। জানা গিয়েছে রেল লাইনের পাশে একটি নীল রঙের ট্রলি থেকে দেহ উদ্ধার করা হয়েছে। 

ট্রলি থেকে দেহ উদ্ধার: বেঙ্গালুরুর আনেকাল ওল্ড চাঁদপুরা রেল ব্রিজের কাছে একটি ট্রলিতে ১৮ বছর বয়সী এক যুবতীর দেহ উদ্ধার হয়েছে। যদিও এখনও পর্যন্ত তাঁর নাম পরিচয় জানা যায়নি। সূর্য নগর থানার আনেকাল এলাকায় দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হত্যা করা হয়েছে তাঁকে। অন্য কোথাও খুন করে দেহ ভরা হয়েছে ট্রলিতে। পুলিশের অনুমান, দেহ লোপাটের জন্য চলন্ত ট্রেন থেকেই সম্ভবত ওই ট্রলিটি ছুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যেই মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। জানা গিয়েছে, বাইয়াপ্পানাহল্লি রেলওয়ে পুলিশও এই তদন্তের ভার নেবে। ওই ট্রলিটিও পরীক্ষা করা হবে। বেঙ্গালুরুর পুলিশ সুপার (গ্রামীণ) সিকে বাবা জানিয়েছেন, রেলের কোনও এলাকা থেকে সম্ভবত ট্রলিটি ছুড়ে ফেলা হয়েছে। মনে করা হচ্ছে সেটা চলন্ত ট্রেন। সাধারণত এই ধরনের ঘটনা রেল পুলিশের আওতায় পড়ে। তবে আমাদের এলাকা বলে আমরাও তদন্তের মধ্যে রয়েছে। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। কোনও পরিচয় পত্র বা তাঁর অন্য কোনও সরঞ্জামও মেলেনি।''

গত মাসেই বাগুইআটিতে খুনের পর দেহ লোপাটের চেষ্টা করা হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। বাগুইআটির প্রতিবেশী পাড়ার ঘটনার কিনারা করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম রিয়া ধর। দুই সন্তানের মা তিরিশ বছরের রিয়ার শ্বশুরবাড়ি মুর্শিদাবাদের নবগ্রামে। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায়, গত ২১ এপ্রিল দুপুরে শ্বাসরোধ করে খুন করা হয় রিয়া ধরকে। পরের দিন সকালে বাগুইআটির প্রতিবেশী পাড়ায় নর্দমার ধারে পড়ে থাকা একটি ট্রলি থেকে উদ্ধার হয় ওই তরুণীর দেহ। পুলিশ সূত্রে খবর, বারাসাতের বাড়িতেই রিয়াকে খুন করেন তাঁর প্রেমিক কৌশিক প্রামাণিক। ট্রলিতে ভরে দেহ এনে ফেলা হয় বাগুইআটিতে। ফেসবুকে ৩ মাস আগে বারাসাতের বাসিন্দা কৌশিক প্রামাণিকের সঙ্গে পরিচয় হয় নবগ্রামের রিয়া ধরের। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার ১৫ দিন আগে স্বামী অমিতকুমার ধর ও সন্তানকে ছেড়ে নবগ্রাম থেকে বারাসাতে চলে আসেন রিয়া। নবগ্রাম থানায় মিসিং ডায়ের দায়ের করেন তরুণীর স্বামী। পুলিশের প্রাথমিক অনুমান, পালিয়ে আসার সময় সঙ্গে সোনার গয়না ও টাকা নিয়ে এসেছিলেন তরুণী। কৌশিক তা হাতিয়ে নেওয়ার পর আর সম্পর্ক রাখতে চাইছিলেন না। বিয়ের জন্য জোরাজুরি করাতেই তরুণীকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget