TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
TMC MLA Pareshram Das Arrest: তৃণমূল বিধায়ক পরেশরাম দাস ধরা পড়তেই উৎসবের মেজাজে বিজেপির একাংশ। ক্যানিং স্টেশনে বাজি ফাটিয়ে উদযাপনে মাতেন বিজেপির অনেক কর্মী-সমর্থক।

কলকাতা : ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। পুলিশের দাবি, মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বিধায়ক।
পরেশরাম দাসের গ্রেফতার হওয়া প্রসঙ্গে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক এবং মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, 'এই পরেশরাম দাস যতক্ষণ চাটন শিবিরে ছিল ততক্ষণ ভয়ঙ্কর অভিযোগ, পুলিশ খুঁজছে, অমুক জায়গা থেকে গ্রেফতার - এসব কিন্তু কেউ দেখতে পায়নি। যখন চাটন শিবির থেকে নিজের বিবেকের ডাকে... যে না মমতা বন্দ্যোপাধ্যায় জিতিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের নেত্রী... যেই মুহূর্তে বিধায়ক বললেন বা সেই মতো চালচলন শুরু করলেন, গদ্দারি কাটিয়ে ফিরে আসা, সঙ্গে সঙ্গে আবার পুলিশ ঝাঁপিয়ে পরল। অর্থাৎ এটা প্রমাণিত হয়ে গেল যে, এই চাটন শিবির বা গদ্দার শিবিরের পেছনে আসলে পুলিশ। ভয় দেখিয়ে, অভিযোগ... ধরব... ম্যালাইন করে দেওয়া, বদনাম, কুৎসা... চাটন শিবিরে থাকো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের থেকে দূরত্ব তৈরি করো, সব সেফ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দিকে আসার চেষ্টা করো, বদনাম দিয়ে ধরব। লোককে ভয় দেখানো।'
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
অন্যদিকে, বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন, 'এরা যেগুলো করেছে, তার ফল এদের ভোগ করতেই হবে, স্বাভাবিক ব্যাপার। সময়ের অপেক্ষা। পুলিশ তৎপর রয়েছে। পুলিশকে ধন্যবাদ জানাবো। তারা যেভাবে তদন্ত করছে, সমস্ত জিনিস খতিয়ে দেখছে, এতে সমস্ত কিছু ধরা পড়বে। আগামী দিনে যে যোগ্য ধারায় সাজা পাওয়ার কথা সেটা হবে।'
পরেশরাম দাসের গ্রেফতারি প্রসঙ্গে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, 'পরেশরাম দাসের বাড়িতে রেড করেছে। খোঁজখবর করেছে। এতদিন পরে তাঁকে কলকাতা বিমানবন্দর থেকে ধরা হয়েছে। আমার মনে হয় না, অভিযোগটার কোনও সত্যতা আছে। বিজেপি এই কেসগুলো করে যাতে তৃণমূলের বদনাম দেওয়া যায়। পরেশরাম একজন নির্বাচিত এমএলএ। আমাদের কয়েকজন নির্বাচিত এমএলএ- কেই গ্রেফতার করা হয়েছে। এটাও সেই পদ্ধতিতেই চলছে।'
তৃণমূল বিধায়ক পরেশরাম দাস ধরা পড়তেই উৎসবের মেজাজে বিজেপির একাংশ। ক্যানিং স্টেশনে বাজি ফাটিয়ে উদযাপনে মাতেন বিজেপির অনেক কর্মী-সমর্থক। জানা গিয়েছে, আজ মঙ্গলবার ১০ নভেম্বর আলিপুর আদালতে পেশ করা হবে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে।
Before You Go
Suvendu Adhikari | "বাজি নিয়ে কমিউনিস্টরা বেশি কমপ্লেন করছে", অভিযোগ মুখ্যমন্ত্রীর























