এক্সপ্লোর

Swami Sadanand Saraswati: 'এই শরীর রথ, পরমাত্মা তার রথী', গীতাপাঠের প্রয়োজনীয়তা বোঝালেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী

Gita Path in Kolkata:ব্রিগেডে উপস্থিত ছিলেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ব্রিগেডে আজ লক্ষ কণ্ঠে গীতা (Gita Path in Kolkata) পাঠ হয়েছে, পড়া হয়েছে গীতার ৫টি অধ্যায়। শঙ্খধ্বনি ছাড়াও হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।  ব্রিগেডে উপস্থিত ছিলেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি। গীতা পাঠে গলা মিলিয়েছেন ইমান আলি শেখ এবং ফরেজ লস্কররাও।

অনুষ্ঠানের আগে এবিপি আনন্দের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছিলেন দ্বারকা পীঠের শঙ্করাচার্য সদানন্দ সরস্বতীর (Shankaracharya Swami Sadanand Saraswati)। গীতা পাঠের অনুষ্ঠান নিয়ে তিনি কী মনে করেন, সেটাই বলেছেন শঙ্করাচার্য। তিনি বলেন, 'কলকাতায় যা হচ্ছে তা ঐতিহাসিক।' গীতা পাঠ প্রতিদিনের জীবনের জন্যও প্রয়োজনীয় বলে তাঁর মত। দ্বারকা পীঠের শঙ্করাচার্য সদানন্দ সরস্বতীর কথায়, 'গীতার পাঠ শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। রথে ছিলেন অর্জুন আর শ্রীকৃষ্ণ ছিলেন সারথি। আমাদের শরীরও রথ। এই রথের সারথি যদি আমরা নারায়ণকে বানিয়ে দিই। তাহলে আমাদের কখনও পতন হবে না। এটাই গীতার সার। এই শরীর রথ, পরমাত্মা তার রথী। আমাদের চেতনে-বুদ্ধিতে যদি শ্রীকৃষ্ণ বসে যান তাহলে আমাদের শরীর-মন সন্মার্গে চলে।'

এই অনুষ্ঠান থেকে যে বার্তা দেওয়া হবে, তা সারা বিশ্বের কাছে পৌঁছবেও বলে তিনি বলেছিলেন। মানুষের মধ্যে ভারতীয় সংস্কৃতির ভাবধারা যাতে জারি থাকে, তার জন্য গীতাপাঠ প্রয়োজনীয় বলেও মন্তব্য করেছিলেন তিনি। এদিনের অনুষ্ঠানে আগাগোড়া ছিলেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী।

ব্রিগেডে শঙ্খধ্বনির সঙ্গে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে এদিন পড়া হয়েছে গীতার ৫টি অধ্যায়। সকালে হয় কলস স্থাপন, হরিনাম সঙ্কীর্তন। ব্রিগেডে আশীর্বচন দিয়েছেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী। অনুষ্ঠান উপলক্ষে ব্রিগেডে তৈরি হয়েছিল দুটি ভাগে তৈরি বিশাল মঞ্চ। লক্ষ কণ্ঠে গীতাপাঠের জন্য ব্রিগেডকে ২০টি ব্লকে ভাগ করা হয়েছিল।

প্রধানমন্ত্রীর বার্তা:
ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও, বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'এক লক্ষ মানুষের সমবেত গীতা পাঠের কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। পরম্পরা, জ্ঞান এবং দার্শনিক-আধ্যাত্মিক চিন্তাভাবনার মেলবন্ধনই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এই সাংস্কৃতিক বৈচিত্র ও সম্প্রীতি আমাদের শক্তি। মহাভারতের সময় থেকে স্বাধীনতা আন্দোলন, বর্তমান সময়েও গীতা সকলের অনুপ্রেরণা। আমি নিশ্চিত, একসঙ্গে এত মানুষের কণ্ঠে গীতা পাঠ আমাদের সামাজিক সম্প্রীতিকে আরও জোরদার করার পাশাপাশি, দেশের উন্নয়ন-যাত্রাকে শক্তি জোগাবে। উন্নত, শক্তিশালী, অনন্য ভারত গড়ে তোলার জন্য ২০৪৭ সাল পর্যন্ত সুযোগ আছে।' লক্ষ কণ্ঠে গীতা পাঠ উপলক্ষ্যে মোদির বার্তা এমনটাই।

আরও পড়ুন: 'গীতা পাঠের কর্মসূচি সত্যিই প্রশংসনীয়', বার্তা প্রধানমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget