এক্সপ্লোর

MS Dhoni: আদৌ আউট ছিলেন? নাইটদের বিরুদ্ধে ধোনির আউট নিয়ে শুরু বিতর্ক

IPL 2025: চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল কেকেআরের। সেই ম্যাচে খুব বাজেভাবে হেরেছে সিএসকে। ম্যাচে মাত্র ১ রান করতে পেরেছিলেন এম এস ধোনি।

চেন্নাই: আদৌ কি শুক্রবার আউট ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি? চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল কেকেআরের। সেই ম্যাচে খুব বাজেভাবে হেরেছে সিএসকে। ম্যাচে মাত্র ১ রান করতে পেরেছিলেন এম এস ধোনি। ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান বোর্ডে তুলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন সুনীল নারাইন। আর এই তিন উইকেটের মধ্যে ধোনির উইকেটও রয়েছে। কিন্তু হঠাৎ ধোনির আউট নিয়ে বিতর্ক কেন হল? 

প্রথমে ব্যাট করতে নেমেছিল সিএসকে। কেকেআর স্পিনারদের দাপটে বোলিংয়ের জন্য প্রথম থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে হলুদ জার্সিধারীরা। এমনিতেই রুতুরাজ গায়কোয়াড চোটের জন্য ছিটকে গিয়েছেন টুর্নামেন্ট থেকে। ফলে অফফর্মের রাহুল ত্রিপাঠীকেই খেলাতে হয় ম্য়ানেজমেন্টের। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ইনিংসের ১৬ তম ওভারে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। নারাইন আক্রমণে আসেন এরপর। নারাইনের বিরুদ্ধে এর আগেও বারবার আউট হয়েছেন এমএসডি। এদিনও তাঁর ব্যতিক্রম হল না। প্রথম দুটো বল ডিফেন্স করলেও তৃতীয় বলেই লেগবিফোর হয়ে ফিরে যান সিএসকে অধিনায়ক। ধোনি সঙ্গে সঙ্গে রিভিউ নিয়েছিলেন। কিন্তু সেই রিভিউ দেখেও থার্ড আম্পায়ার আউটের ঘোষণা করেন। কিন্তু আলট্রাএজে দেখা যায় যে ব্যাটের পাশ দিয়ে বল যখন পার হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে স্পাইকে কিছু একটা দেখা যাচ্ছে। কিন্তু থার্ড আম্পায়ার অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ধোনির আউট নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। 

 

এদিকে, চিপকের মাটিতে কেকেআরের ঘুরে দাঁড়ানোর রাতে বলে-ব্যাটে জ্বলে উঠলেন সুনীল নারাইন। প্রথমে বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ৩ উইকেট। তারপর ব্যাট হাতে ইনিংস ওপেন করতে নেমে ১৮ বলে ৪৪ রানের ঝড়। নারাইন একাই লণ্ডভণ্ড করে দিলেন চেন্নাই সুপার কিংসকে। অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তনের ম্য়াচে কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে তিক্ত স্মৃতি নিয়ে মাঠ ছাড়তে হল। চেন্নাইয়ের ডেরায় চেন্নাইকে ৮ উইকেটে হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়নরা। ৫৯ বল বাকি থাকতে ম্যাচ জিতল কেকেআর

আরও পড়ুন: কলকাতায় এসেছি আইএসএল চ্যাম্পিয়ন হতেই, মোহনবাগানকে হুঁশিয়ারি বেঙ্গালুরুর কোচের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget