এক্সপ্লোর

Bhai Phonta 2022 : ভাইফোঁটার আগে বাজার ভরা ইলিশ-পাবদা ! কোন মাছের কেমন দর, দেখুন তালিকা

অনেকে ভাইফোঁটা দেন প্রতিপদে , অনেকে দ্বিতীয়ায় । এবার দ্বিতীয়া থাকছে দুই দিন। বুধ ও বৃহস্পতিবার। 

কলকাতা : কার্তিক মাসে শুক্লপক্ষে পড়ে ভ্রাতৃদ্বিতীয়া। ভাই-বোনের পবিত্র সম্পর্কে স্নেহের প্রতীক এই ভাইফোঁটা। এই দিন কপালে ফোঁটা পরিয়ে ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির প্রার্থনা করেন বোনেরা। অনেকে ভাইফোঁটা দেন প্রতিপদে , অনেকে দ্বিতীয়ায় । এবার দ্বিতীয়া থাকছে দুই দিন। বুধ ও বৃহস্পতিবার। 

কোন মাছের কী দর 
তাই দীপাবলি থেকেই চাঙ্গা বাজার। ভাইফোঁটা উপলক্ষ্যে মাছের বাজার কিছুটা চড়া। ভাইয়ের কপালে ফোঁটা আর পাতে ইলিশ মাস্ট। এবার ইলিশের জোগানও যথেষ্টই।

  • এক কেজি পর্যন্ত ইলিশের দাম ১২০০-দেড় হাজার টাকা।
  • দেড় কেজির দাম ঘোরাফেরা করছে আঠারোশোর মধ্যে।
  • ভেটকি ৫০০-সাড়ে ৫০০
  • পারশে ৪০০-৫০০
  • পাবদা ৫০০-৬০০
  • তোপসে ৭০০
  • বাগদা মাঝারি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

    দ্বিতীয়া কখন শুরু, কখন শেষ 
    দাম যতই চড়া হোক, ভাইয়ের পাতে পছন্দের মাছ তুলে দিতে বাজারে ভিড়। ২৬ অক্টোবর ভাইফোঁটা। ওই দিন দুপুর ২টো বেজে ৪২ মিনিটে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে। থাকবে ২৭ অক্টোবর দুপুর ১২টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত। তাই এ বছর ২৬ এবং ২৭ অক্টোবর, দুই দিনই ভাইফোঁটা পালন করা যাবে। তবে ২৬ অক্টোবর দ্বিতীয় তিথি শুরু হওয়ার পরই ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার আদর্শ সময় বলে মনে করা হচ্ছে। পুরোহিতরা বলছেন, ভাইফোঁটার অপরাহ্ণ কাল ২৬ অক্টোবর দুপুর ১টা বেজে ১২ মিনিট থেকে ৩টে বেজে ২৭ মিনিট পর্যন্ত।

    ভাইফোঁটার গল্প 
    শাস্ত্র অনুসারে, এই দিনে যমরাজ বোন যমুনার আমন্ত্রণে তাঁর বাড়িতে আহার করতে এসেছিলেন। দীর্ঘ দিন দেখা না পেয়ে যমুনা ভাইকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তাঁর পথ চেয়ে বসেছিলেন। বোনের ডাকে সাড়া দিয়ে তাঁর দুয়ারে আবির্ভূত হন যমরাজ। সেই থেকে বাঙালির বারো মাসের তেরো পার্বণে পাকাপাকি জায়গা করে নেয় ভাইফোঁটা। তাই ফোঁটা দেওয়ার সময় বোনেরা আজও ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা’ শ্লোক বলে ভাইয়ের মঙ্গলকামনা করেন। 
  •                                                                  

সেরা শিরোনাম

West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
CPM News: প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
CPM News: SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget