এক্সপ্লোর

Bhai Phonta : ভাইয়ের মঙ্গলকামনার দিনে 'বোনের' বিচারের দাবি, এবার সন্দেশেও 'জাস্টিস' স্লোগান

অশোকনগরের একটি মিষ্টির দোকানে এবার তৈরি করা হয়েছে 'জাস্টিস' লেখা বিশেষ সন্দেশ।

 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : গত ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই প্রতিবাদে সরব রাজ্য থেকে দেশ। কর্মবিরতি, ধর্না, অবস্থান, অনশনের মাধ্যমে ক্রমাগত বিচারের দাবি জানিয়ে আসছেন জুনিয়র চিকিৎসকরা। 'উই ওয়ান্ট জাস্টিস'-স্লোগানে এক হয়ে গিয়েছে চিকিৎসক সমাজ, নাগরিক সমাজ ও সাধারণ মানুষ। এবার ভাই ফোঁটার সন্দেশেরও বিচারের দাবি।

অশোকনগরের একটি মিষ্টির দোকানে এবার তৈরি করা হয়েছে 'জাস্টিস' লেখা বিশেষ সন্দেশ। আর জি কর কাণ্ডে যেখানে সারা রাজ্য উত্তাল, সেখানে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণের খবর আসছে বিভিন্ন প্রান্ত থেকে। এই মুহূর্তে সবথেকে প্রয়োজন, সুবিচার। অন্যায়ের প্রতিবাদ। সেই কথা মাথায় রেখেই 'জাস্টিস' লেখা সন্দেশ হুহু করে বিকোচ্ছে। 

সন্দেশের উপর অগ্নিশিখা ,  আর তার ওপর লেখা 'জাস্টিস'। এই সন্দেশের চাহিদা বেশ ভালই , দাবি অশোকনগরের মিষ্টির দোকানের। সন্দেশ কিনতে এসেছিলেন,  বেঙ্গালুরুতে একটি বেসরকারি কোম্পানিতে চাকুরিরত দেবলীনা রায়ের সঙ্গে। দেবলীনা জানালেন, তিনি এমন ৮ টি সন্দেশ অর্ডার করেছেন। আর আজ তা নিয়ে যাচ্ছেন । মিষ্টি ব্যবসায়ীর ভাবনার প্রশংসাও করলেন তিনি। 

মিষ্টান্ন ব্যবয়াসীও জানালেন, সবাই মনে মনে জাস্টিস চাইছে সে কারণেই অনেকেরই মনে ধরেছে এই মিষ্টি। বললেন, এই অগ্নিশিখা যেন মিষ্টির মাধ্যমে যেন সমস্ত ভাই ও দাদাদের মনে প্রজ্জ্বলিত থাকে। এই ভাবনা থেকেই বোনেরা মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন।

অশোকনগর চৈতন্য কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ঐতিহ্য দাস। সেও ভাইফোঁটার মিষ্টি কিনতে এসে অন্যান্য মিষ্টির পাশাপাশি পছন্দ করেছেন 'জাস্টিস' সন্দেশ ।  সবমিলিয়ে ভাই ফোঁটার মিষ্টিতেও মানুষ খুঁজছে প্রতিবাদের ভাষা।   

মিষ্টান্ন ব্যবসায়ী কমল সাহা জানালেন, 'দিন কয়েক আগে এক দিদি এসে ভাইয়ের জন্য এমন কোনও নতুন সন্দেশের তৈরি করার কথা বলেন।  এরপরে তাদের বানানো সন্দেশ দেখে তিনিও খুশি হন এবং ভাইয়ের জন্য কিনে নিয়ে যান। সেই মহিলার দেখাদেখি আরও কয়েকজন এসে অর্ডার করছেন এই 'জাস্টিস' সন্দেশের। 

দীপাবলির আলো দূর করে অশুভর অন্ধকারের । বিনাশ সাধন করে অশুভ শক্তির। আর তারপরই ভাইফোঁটায় ভাইদের মঙ্গলকামনা করেন বোনেরা। আর ভাইরা করেন বোনেদের রক্ষা করার অঙ্গীকার। তাই ভাইফোঁটার সঙ্গে কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে 'জাস্টিস' সন্দেশের ভাবনা। 

আরও খবর :

স্মৃতিভ্রংশ হচ্ছে কম বয়সেই, ঘিরে ধরছে অবসাদ ! মস্তিষ্কেও কোভিডের বিষদাঁত, চাঞ্চল্যকর ফল গবেষণায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget