এক্সপ্লোর

Mamata Banerjee: কলকাতা পুলিশের হাতে এল ভাঙড়, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Kolkata Police: ভোটের বাজারে বারবার রক্তাক্ত হয়েছে ভাঙড়। ভোট-হিংসায় শুধু ভাঙড়েই প্রাণ গেছে ৭ জনের।

কলকাতা: আজ থেকেই কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে এল ভাঙড়। আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার থেকে কলকাতা পুলিশের আওতায় এল ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট ও চন্দনেশ্বর থানা।

কলকাতা পুলিশের হাতে এল ভাঙড়: ভোটের বাজারে বারবার রক্তাক্ত হয়েছে ভাঙড়। কখনও মুড়ি-মুড়কির মতো বোমাবাজি। আবার কখনও বন্দুকের আস্ফালন। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে, বারবার অশান্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ভোট-হিংসায় শুধু ভাঙড়েই প্রাণ গেছে ৭ জনের। পঞ্চায়েত ভোটে মনোনয়ন পর্বের শেষ দিন ভাঙড়ে ৩ জন খুন হন। পঞ্চায়েত ভোটের দিনও ভাঙড়ে খুন হন ৩ জন। ভোট গণনার রাতেও বোমা-গুলিতে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। সেদিনও ভাঙড়ে প্রাণ যায় এক সাধারণ মানুষের। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোর।

গত ২৬ জুন কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে ভাঙড়কে কলকাতা পুলিশের অন্তর্গত করার জন্য কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নেওয়া হয়, বারুইপুর পুলিশ জেলার কাশীপুর থানা ভেঙে উত্তর কাশীপুর ও পোলেরহাট এবং ভাঙড় থানা ভেঙে ভাঙড় ও চন্দনেশ্বর থানা গড়ার। নতুন বছরের শুরুতেই ভাঙড়ের চারটি থানা আনুষ্ঠানিকভাবে এল কলকাতা পুলিশের অধীনে।গত ৩১ ডিসেম্বর এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ভাঙড়ে গেলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।তাঁর সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আগেই ভাঙড়ে তৈরি হয়েছে কলকাতা পুলিশের নতুন ট্রাফিক গার্ড। পাশাপাশি ভাঙড়ের নলমুড়িতে তৈরি করা হয়েছে ডেপুটি পুলিশ কমিশনারের অফিস।কলকাতা পুলিশের আওতায় আসার পর কি শান্তি ফিরবে ভাঙড়ে? আগামী দিনে এটাই কলকাতা পুলিশের কাছে বড়সড় চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এদিন উদ্বোধনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কলকাতা পুলিশের দশম ডিভিশন হল ভাঙড়।' পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সমালোচনার জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "অনেকে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে মিথ্যা-অপপ্রচার করে। আমাকে গালাগালি দিলে আপত্তি নেই, কিন্তু বাংলাকে গালাগালি দিলে আপত্তি আছে। আইনশৃঙ্খলা ভাল না হলে কলকাতা কীভাবে দেশের মধ্যে সুরক্ষিত শহর হিসেবে ঘোষিত হল?'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: ED: শঙ্কর আঢ্যর গ্রেফতারি ঘিরেও হামলা, রাজ্য পুলিশের কাছে অভিযোগ দায়ের ED-র

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget