এক্সপ্লোর

ED: শঙ্কর আঢ্যর গ্রেফতারি ঘিরেও হামলা, রাজ্য পুলিশের কাছে অভিযোগ দায়ের ED-র

North 24 Parganas: চিঠিতে উল্লেখ, কীভাবে তদন্তে বাধা দেওয়া হয় ED-র আধিকারিকদের, গ্রেফতার করার পর কীভাবে হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়।

কলকাতা: সন্দেশখালির পর এবার বনগাঁয় শঙ্কর আঢ্যর গ্রেফতারি ঘিরে হামলার ঘটনাতেও রাজ্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করল ED। কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ভাঙচুরের ছবি-সহ রাজ্য পুলিশের DG রাজীব কুমার ও বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা ই-মেল মারফত অভিযোগ জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ, কীভাবে তদন্তে বাধা দেওয়া হয় ED-র আধিকারিকদের, গ্রেফতার করার পর কীভাবে হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়। বনগাঁর ঘটনায় রাজ্য পুলিশকে FIR দায়ের করতে বলা হয়েছে ED-র তরফে।

কী ঘটেছে? 

রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির মতোই শুক্রবার তৃণমূল নেতা ও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি, তাঁর শ্বশুরবাড়ি, গাইঘাটায় ভাই মলয় আঢ্যর আইসক্রিম কারখানা, কলকাতার মার্কুইস স্ট্রিটে শঙ্কর আঢ্যর বিদেশি মুদ্রা লেনদেনের অফিস-সহ একাধিক জায়গায় অভিযান চালায় ইডি। ১৭ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর, রাত সোয়া ১২টা নাগাদ রেশন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হন তৃণমূল নেতা ও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। আর তারপরেই তাঁর বাড়ির সামনে জড়ো হতে শুরু করে অনুগামীরা। শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় মহিলাদের সামনে রেখে ED-র গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। শুরু হয় শাসানি।

সন্দেশখালির ঘটনার পর তৎপর ছিল কেন্দ্রীয় বাহিনী। বনগাঁয় তৃণমূল নেতার অনুগামীদের দিকে লাঠি নিয়ে তেড়ে যান CRPF জওয়ানরা। তারই মধ্যে কোনওক্রমে ধৃত তৃণমূল নেতাকে গাড়িতে তুলে এলাকা ছাড়েন দুই ED আধিকারিক। এরপর শঙ্কর আঢ্যর অনুগামীদের রোষ আছড়ে পড়ে ED-র আরেকটি গাড়িতে। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। রাত আড়াইটে নাগাদ শঙ্কর আঢ্যকে নিয়ে সল্টলেকের CGO কমপ্লেক্সে পৌঁছন ED-র আধিকারিকরা।

এদিকে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে একই দিনে ২ বার আক্রান্ত হওয়ার পর আতঙ্কিত কেন্দ্রীয় এজেন্সি। এবার তাদের দফতরেও হামলার আশঙ্কা করছে। এর জন্য সল্টলেকের CGO কমপ্লেক্সের সাততলায় ED অফিসের নিরাপত্তা দ্বিগুণ করার আবেদন জানিয়ে CISF-এর DG-কে চিঠি পাঠানো হয়। তার প্রেক্ষিতে আজ থেকেই বাড়ানো হল নিরাপত্তা। ED অফিসে এতদিন নিরাপত্তার দায়িত্বে ছিলেন ১৫ জন CISF জওয়ান। আজ থেকে সেই সংখ্যা বেড়ে হল ৩০। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: DYFI Brigade: ব্রিগেডে জনজোয়ার, মীনাক্ষীকে সামনে রেখে সুদিন ফেরার আশায় বুক বাঁধছে CPM

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget