এক্সপ্লোর

Cyber Fraud: ক্রেডিট কার্ডে পেমেন্ট পদ্ধতি জানতে ফোন করতেই বিপত্তি! অ্যাকাউন্ট থেকে খোয়া গেল ২ লক্ষ

Bidhannagar Cyber Fraud: চলতি বছরের মার্চ মাসে সল্টলেকের এ বি ব্লকের বাসিন্দা ৬১ বছরের অরুণাভ বসু বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন যে তিনি সিটি ব্যাঙ্ক থেকে একটি ক্রেডিট কার্ড নিয়েছিলেন।

রঞ্জিত সাউ, কলকাতা: ক্রেডিট কার্ড (Credit Card) নিলেও কীভাবে পেমেন্ট (Payment) করবেন সেই নিয়ম জানা ছিল না। অগত্যা ভরসা ইন্টারনেট (Internet)। সেই ইন্টারনেট থেকে প্রাপ্ত নম্বরে ফোন করতেই খোয়া গেল ২ লক্ষ টাকা। 

জানা গিয়েছে, ইন্টারনেটে ক্রেডিট কার্ডের পেমেন্ট পদ্ধতির জানতে চেয়ে খোয়া গেল লক্ষাধিক টাকা। অত্যাধুনিক সাইবার প্রতারণার পর্দা ফাঁস করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। গ্রেফতার হয়েছে প্রতারণা চক্রের কিংপিন মাসুদ মন্ডল। উদ্ধার বিপুল সংখ্যক ডেবিট কার্ড ও মোবাইল ফোন। 

চলতি বছরের মার্চ মাসে সল্টলেকের এ বি ব্লকের বাসিন্দা ৬১ বছরের অরুণাভ বসু বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন যে তিনি সিটি ব্যাঙ্ক থেকে একটি ক্রেডিট কার্ড নিয়েছিলেন। সেই কার্ড আসার পরে তিনি অনলাইন লেনদেন করতে পারছিলেন না। লেনদেনের প্রক্রিয়া জানতে তিনি ইন্টারনেটে সার্চ করেন। সেই সময় ইন্টারনেট থেকে একটি নম্বর তিনি পান। সেই নম্বরে যোগাযোগ করলে তাকে অন্য একটি নম্বর থেকে পুনরায় ফোন করা হয়।

জানা যায়, সেখানে তাকে ক্রেডিট কার্ডের ক্রেডেন্সিয়াল দিতে বলা হয়। তিনি সেটা দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ড তার ফোনে আসে। সেই পাসওয়ার্ড তিনি শেয়ার করতেই তার অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকা ট্রান্সফার হয়ে যায় অন্য একটি অ্যাকাউন্টে। 

আরও পড়ুন, কলেজে ক্লাস বন্ধ রেখে দুয়ারে সরকার ক্যাম্প, কোন্নগর জুড়ে পড়ল এসএফআই এর পোস্টার

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে একটি চক্র নিজেদের ব্যাঙ্ক কর্মী হিসাবে পরিচয় দিয়ে ফোন করত। এরপরই সেই ব্যক্তির ব্যাঙ্ক থেকে টাকা একটি অনলাইন ওয়ালেটে ট্রান্সফার করে নেয়। সেই সূত্র ধরে ওই অনলাইন ওয়ালেটে সংস্থার সঙ্গে যোগাযোগ করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে ১ লক্ষ টাকা অভিযোগকারী ব্যক্তিকে ফেরত করিয়ে দিতে সক্ষম হয় পুলিশ বলে পুলিশ সূত্রের খবর। 

এরপরই তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে এই ফোনটি করা হত ঝাড়খণ্ড থেকে। কিছুদিন আগে মহম্মদ সফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে এই মামলায় গ্রেফতার করে পুলিশ। সেখান থেকেই পুলিশ জানতে পারে এই চক্রের কিংপিন মাসুদ মন্ডল। সেই সূত্র ধরে গতকাল রাতে অভিযুক্ত মাসুদ মণ্ডলকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। 

পুলিশ সূত্রে খবর এই মাসুদ বিভিন্ন ব্যক্তির নামে ভুয়ো সিম কার্ড তুলে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করত। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলির ডেবিট কার্ড নিজের ঠিকানায় আনতেন এই অভিযুক্ত। এই অভিযুক্তের কাছ থেকে ১৪টি ডেবিট কার্ড এবং ৭টি মোবাইল ফোন সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget