এক্সপ্লোর

Konnagar College: কলেজে ক্লাস বন্ধ রেখে দুয়ারে সরকার ক্যাম্প, কোন্নগর জুড়ে পড়ল এসএফআই এর পোস্টার

Nabagram Hiralal Paul College: কেন কলেজ বন্ধ রেখে ক্যাম্প করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে কোন্নগর শহর জুড়ে পোস্টার দিয়েছে SFI।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ক্লাস বন্ধ রেখে কলেজে দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প? এমন ঘটনা নিয়েই এবার শোরগোল নবগ্রাম হীরালাল পাল কলেজে (Nabagram Hiralal Paul College)। কোন্নগর নবগ্রাম হীরালাল পাল কলেজে ক্লাস (Class) বন্ধ রেখে দুয়ারে সরকার ক্যাম্প করার জন্য বিতর্ক দানা বেঁধেছে। 

এদিকে, কেন কলেজ বন্ধ রেখে ক্যাম্প করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে কোন্নগর শহর জুড়ে পোস্টার দিয়েছে SFI। গতকালই কলেজ কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানায়, দুয়ারে সরকার ক্যাম্প চলার জন্য কলেজে পঠনপাঠন আজ বন্ধ থাকবে।           

আরও পড়ুন, ঝলমলে পাঞ্জাবি-পাজামা, হাত ভর্তি আংটি! বিধানসভায় 'কালারফুল' মদন

তৃণমূলের তরফে জানান হয়েছে, মানুষের স্বার্থে দুয়ারে সরকারের ক্যাম্প করতে হবে। সেইসঙ্গেই শাসকদল কটাক্ষ করে বলেছে, পঞ্চায়েত ভোট এসে গেছে। বিরোধীদের কোনও কর্মসূচি নেই, তাই তারা এ সব করছে।

হীরালাল পাল কলেজের পরিচালন কমিটির সভাপতি অপূর্ব মজুমদার বলেন, "সাধারণ মানুষের কথা ভেবে এই দুয়ারে সরকার ক্যাম্প করা। কলেজে এখন তেমন কোনও ক্লাস হচ্ছে না। সেই জন্য প্রিন্সিপাল স্যর এই দায়িত্ব নিয়েছেন। তাই কলেজ বন্ধ রাখা হয়েছে। এসএফআই এসব করছে কারণ ওদের ভোট তো ৩ শতাংশে নেমে এসেছে। সামনে এখন পঞ্চায়েত ভোট। কিছু এখন করতে তো হবে। তাই এসব করছে।" 

এদিকে, সম্প্রতি ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে সরকারি প্রকল্পের যে ফর্ম পাওয়ার কথা, তা কিনতে হচ্ছে সামনের মুদির দোকান থেকে! এমনই আজব ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের একটি ক্যাম্পে। এবিপি আনন্দের ক্যামেরা দেখার পর, ক্যাম্পে থাকা কর্মীদের ব্যাগ থেকে বেরোয় গোছা গোছা ফর্ম। আর এ নিয়েই শুরু হয়েছে তরজা। যদিও এবিপি আনন্দের খবরের জেরে মঙ্গলকোটে দুয়ারে সরকার ক্যাম্পের বাইরে সরকারি ফর্ম বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হয় মুদির দোকানের মালিককে। 

‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকেই মিলবে যাবতীয় সরকারি প্রকল্পের ফর্ম। বারবার একথা ঘোষণা করেছে প্রশাসন। এ নিয়ে কড়া নির্দেশ এসেছে নবান্নের তরফেও। কিন্তু তারপরও এই ছবি সামনে আসায় শুরু হয়েছে বিতর্ক!      

‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকেই মিলবে যাবতীয় সরকারি প্রকল্পের ফর্ম। বারবার একথা ঘোষণা করেছে প্রশাসন। এ নিয়ে কড়া নির্দেশ এসেছে নবান্নের তরফেও। কিন্তু তারপরও এই ছবি সামনে আসায় শুরু হয়েছে বিতর্ক।                                                                                           

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget