এক্সপ্লোর

RG Kar News: টাকা নিয়ে কী করেছেন ডাক্তাররা? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ৭ সদস্যকে তলব

West Bengal Junior Doctors Front: নোটিস পাঠানো হয়েছে অনিকেত মাহাতো-সহ মোট ৭ জন চিকিৎসককে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ৭ সদস্যকে তলব করল বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা।

RG Kar News: ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ৭ সদস্যকে তলব করল বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা। রাজু ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অনিকেত মাহাতো সহ ৭ জনকে নোটিস পাঠানো হয়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টে ৫০০০ হাজার টাকা দিয়ে রশিদ না পাওয়ার অভিযোগ করেছেন তিনি। তাঁর অভিযোগ অনেক জুনিয়র চিকিৎসক নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টেও ফান্ডের টাকা নিয়েছেন। এই টাকা কোথায় ব্যবহার হয়েছে জানতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। অনিকেত ছাড়া বাকি ৬জন ডিউটিতে থাকার কথা জানিয়ে শনিবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। অনিকেত ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। তাঁর দাবি, কী অভিযোগ জানায়নি পুলিশ। ফান্ড নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে তাঁকে। 

কী অভিযোগ করেছেন রাজু ঘোষ 

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট অভয়ার বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ক্রাউড ফান্ডিং করেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিউআর কোডের মাধ্যমে টাকা তোলা হয়েছিল। রাজু ঘোষের অভিযোগ, তিনি টাকা দেওয়ার পরে কোনও রশিদ অর্থাৎ মানি রিসিট পাননি। একাধিক জায়গা থেকে বিভিন্ন নামে টাকা তোলা হয় বলেও অভিযোগ করেছেন রাজু। হোয়াটসঅ্যাপে 'জাস্টিস ফর অভয়া', 'ফাইট ফর আর জি কর' - এইসব নামেও টাকা তোলা হয়েছে প্রচুর লোকের থেকে। এরপর তিনি পুলিশে অভিযোগ করেন, এই টাকা নিয়ে ডাক্তারদের কেউ সুবিধা পাচ্ছেন কিনা তা খতিয়ে তদন্ত করে দেখার জন্য। জনসাধারণের টাকা নিয়ে ডাক্তাররা কোনও ভাবে সুবিধাভোগী হচ্ছেন কিনা তা খতিয়ে দেখতেই তদন্তের জন্য পুলিশের কাছে অভিযোগ করেন রাজু ঘোষ। বিধাননগর কমিশনারেট, টালা থানা, লালবাজার-সহ একাধিক জায়গায় অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতেই নোটিস পাঠানো হয়েছে অনিকেত মাহাতো-সহ মোট ৭ জন চিকিৎসককে। 

কী বলছেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো  

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট আন্দোলনের ধারাবাহিকতার জায়গা থেকে তৈরি হয়েছে। তার আগে আন্দোলন পরিচালনার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়। জয়েন্ট অ্যাকাউন্টের যাবতীয় হিসেব আমাদের কাছে রয়েছে। অডিট চলছে। সেটা শেষ হলে জনসাধারণের সামনে সব হিসেব আমরা দিতে পারব। অভিযোগ লিপি দেওয়া হলে তাহলে পাবলিক ডোমেনে আমরা সদুত্তর দিতে পারব। আন্দোলন যেভাবে চলছে সেভাবেই চলবে, এই কথাও বলেছেন অনিকেত। এর পাশাপাশি তিনি এই আভাসও দিয়েছেন যে এই অভিযোগ অনেকটাই উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে যে আশফাকুল্লা নাইয়া, কিঞ্জল নন্দের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে, সেই উল্লেখও করেছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget