এক্সপ্লোর

Bidhannagar Municipality Election: কংগ্রেসের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রার্থীর অভিযোগ, প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি, তাঁর ফেস্টুন, ব্যানার ছিঁড়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কেটে দেওয়া হয় মাইকের তার।

কেষ্টপুর (কলকাতা): বিধাননগর পুরভোটে (Bidhannagar Municipality Vote) ২২ ও ২৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেস (Congress) প্রার্থীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘটনাস্থল কেষ্টপুর মাঝেরপাড়া। ২২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীর অভিযোগ, প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি, তাঁর ফেস্টুন, ব্যানার ছিঁড়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কেটে দেওয়া হয় মাইকের তার। ২২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীর মা ২৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। অভিযোগ, ওই মহিলা প্রার্থীকে বাড়িতে গিয়ে হুমকি দেয় তৃণমূল কর্মীরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকায় কংগ্রেসের কোনও অস্তিত্বই নেই। সব অভিযোগই ভিত্তিহীন।

উল্লেখ্য এর আগে বিধাননগর পুরভোটের প্রচারে দিলীপ ঘোষকে বাধা দেয় পুলিশ। এদিন ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের দুই বিজেপি (BJP) প্রার্থী পিয়ালি বসু ও মলি পালের প্রচারে যান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। ৩২ নম্বর ওয়ার্ডে বিজেপির মিছিল EE ব্লকে ঢুকলে তা আটকে দেয় বিধাননগর পূর্ব থানার পুলিশ।  নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মিছিল আটকানো হয়, দাবি পুলিশের।

আরও পড়ুন: Malda: মালদায় মাদক অভিযান পুলিশের, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু যুবকের

অভিযোগ, ৩৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মলি পালের হয়ে প্রচারের সময় দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বাধা দেয় পুলিশ। পাঁচজনের বেশি সমর্থক নিয়ে প্রচার করায় বাধা, দাবি বিধাননগর দক্ষিণ থানার পুলিশের। বাধা পেয়ে ফিরে যান দিলীপ ঘোষ। 'তৃণমূল মিছিল করলে আটকানো হয় না।' পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন দিলীপ ঘোষ।

এই ঘটনায় দিলীপ ঘোষকেই কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ' কেউ বাধা দিচ্ছে না'।  তিনি আরও বলেন, বিজেপির পক্ষে আখন লোক জোগাড় করাই সমস্যা হচ্ছে। ভিন রাজ্য থেকে লোক আনতে পারছে না তারা। সেই সঙ্গে বুধবারের মতোই বৃহস্পতিবারও ফিরহাদ (Firhad Hakim) মনে করান, রাজ্য নির্বাচন কমিশনের করে দেওয়া বিধি সকলকেই মেনে চলতে হবে, সব দলকেই। করোনা বিধি মেনেই প্রচার করতে হবে। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget