এক্সপ্লোর

SSC Scam:'এঁদের উপরওয়ালা মুখ্যমন্ত্রী, তদন্তের স্বার্থেই তাঁকে গ্রেফতার করা দরকার', সুবীরেশ-গ্রেফতারিতে প্রতিক্রিয়া বিকাশরঞ্জনের

Subiresh Bhattacharya Arrest: 'এই সব চুনোপুঁটিরা যে গ্রেফতার হবেন, এটা প্রায় স্বতঃসিদ্ধ', এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য সিপিএমে সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের।

কলকাতা: 'এই সব চুনোপুঁটিরা যে গ্রেফতার হবেন, এটা প্রায় স্বতঃসিদ্ধ। এঁরা যে দুর্নীতি (SSC Scam) করেছেন তা প্রমাণ হয়ে গিয়েছে',শিক্ষক নিয়োগে (teacher recruitment) দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান (ex chairman) সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) গ্রেফতারি (arrest) প্রসঙ্গে মন্তব্য সিপিএমের (CPM) আইনজীবী সাংসদ (MP) বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya)। সঙ্গে দাবি,'এঁদের উপরওয়ালা তো একজন, রাজ্যের মুখ্যমন্ত্রী।... সিবিআই যদি সঠিক তদন্ত করে, তা হলে তদন্তের স্বার্থেই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা দরকার।'

গ্রেফতারিতে তোলপাড়...
এদিন দুপুরেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে সিবিআই। এর আগে বাঁশদ্রোণীর বাড়িতে দফায় দফায় অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গত মাসে শিলিগুড়িতে তাঁর বাড়িতেও গিয়েছিল সিবিআই। সে সময়ই প্রকাশ্যে আসে, বাগ কমিটির রিপোর্টে নাম ছিল সুবীরেশ ভট্টাচার্যের। এদিন তাঁর গ্রেফতারির পর নতুন করে তোলপাড় পড়েছে রাজ্য রাজনীতিতে। বিকাশরঞ্জন ভট্টাচার্য সেই প্রসঙ্গেই বলেন,'শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, যাঁদেরই গ্রেফতার হয়েছে তাঁদের প্রত্যেকের দাবি, কিছু জানেন না। সব উপরওয়ালা জানেন। আর এঁদের উপরওয়ালা তো একজনই, রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁদের নির্দেশেই তো এই অপকর্মগুলি হয়েছে।' সিপিএমের এই বিশিষ্ট আইনজীবী সাংসদের তাই দাবি, তদন্তের খাতিরেই মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করা দরকার সিবিআইয়ের। না হলে এই তদন্তের কোনও নির্দিষ্ট পরিণতি হবে না। বিকাশরঞ্জনের অভিযোগ, 'পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার গঙ্গাপ্রাপ্তি করে দিলেন মমতা বন্দোপাধ্যায়। এখন আমাদের যদি শিক্ষাকে বাঁচাতে হয়, রাজ্যকে বাঁচাতে হয়, তা হলে এই অপরাধীদের বের করে সাজা দিতে হবে।'

প্রেক্ষাপট...
নিয়োগ-দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তিন অভিযুক্ত-- পার্থ চট্টোপাধ্যায়,কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও এস পি সিন্হা গ্রেফতার হয়েছেন। সিবিআই সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয়টি কারা নিয়ন্ত্রণ করত, তাতে পার্থর কী ভূমিকা ছিল,তা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হবে। যদিও পার্থর দাবি, তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না। কমিটি গঠনের ফাইলে সই করেছিলেন মাত্র। কিন্তু গোয়েন্দাদের প্রশ্ন,তিনি না জানল কারা জানত। এই সব প্রশ্ন উঠছেই। সূত্রের খবর, টাকার লেনদেন ও প্রভাবশালী যোগের সন্ধান পেতে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে আলাদা আলাদা ভাবে জেরা করা হয়। সিবিআইয়ের দাবি, পার্থ তথ্য গোপন করছেন। দুর্নীতির দায় এড়িয়েছেন কল্যাণময়ও। সিবিআই সূত্রে দাবি,পার্থ নিয়োগ দুর্নীতি-যোগ অস্বীকার করলেও তথ্যপ্রমাণ বলছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর সরাসরি যোগ রয়েছে। সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতারি সেই তদন্তের পথে আরও কিছুটা সাহায্য করবে কি? বলবে সময়।    

আরও পড়ুন:'ববির প্রমোশন হয়নি', আচমকা কী নিয়ে বললেন দিলীপ ঘোষ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget