এক্সপ্লোর

Dilip Ghosh: 'ববির প্রমোশন হয়নি', আচমকা কী নিয়ে বললেন দিলীপ ঘোষ ?

Dilip Attacks Firhad Madan: 'কিছু বললে মেয়র চেপে যায়,এটা একটা গভীর সমস্যা', বিস্ফোরক দিলীপ।


রঞ্জিত সাউ, কলকাতা: নিউটাউন ইকোপার্কে এসে এদিনও শাসকদলের একাধিক হেভিওয়েটকে একাহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । মদনের বোমা-হুমকি থেকে ফিরহাদ, কাউকেই নিশানা করতে ছাড়েননি বিজেপির এই বর্ষীয়ান নেতা।

'সোজা হয়ে দাঁড়াতে পারেন না। কি দাওয়াই দেবেন ?'

মদনের বোমা হুমকি ইস্যুতে এদিন তিনি বলেন, ওই ডায়লগ অনেক শুনেছি। সোজা হয়ে দাঁড়াতে পারেন না। কি দাওয়াই দেবেন? আমাদেরও হাত আছে। জিতে গিয়ে গায়ের জোর দেখাচ্ছিলেন। ১৩ তারিখ বুঝে গেছেন। পুলিশ গুন্ডা সব লাগিয়েছিল। বুঝে গেছে বাংলার মুড পাল্টে গেছে। মানুষ দায়িত্ব দিয়েছে। পালন করুন। নাহলে কান ধরে টেনে মানুষ নামিয়ে দেবে।'

দিলীপের তোপের মুখে মদন

প্রসঙ্গত,  মদন মিত্রর মুখে শোনা যায় বোমা-হুমকি! নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি। বলেন, ‘যারা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস। যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন। দলের নির্দেশ দিলে ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেব। কিন্তু দল বলেছে তাণ্ডব নয়, প্রেম চাই। গুন্ডামি তো করাই যায়। এখনই একটা ছেলেকে দিয়ে চারটে বোমা মারলে সব ফাঁকা হয়ে যাবে। কিন্তু তাতে কৃতিত্ব কিছু নেই’, এমনটাই মন্তব্য করে এদিন দিলীপের ঘোষের তোপের মুখে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। 

'সাধারণ মানুষ সাহস ফিরে পাচ্ছেন'

অপরদিকে, নন্দীগ্রামে সমবায় ভোটে বিজেপির বিপুল জয় প্রসঙ্গেও এদিন কথা বলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, 'আমরা ২০১৯-এর পর জিততে শুরু করেছিলাম। তারপর শুরু হল গা জোয়ারি এবং একচেটিয়া ভোট। আবার সাধারণ মানুষ সাহস ফিরে পাচ্ছেন। মালদায় হাই মাদ্রাসা ভোটে ব্যাপক হিংসা হয়েছে। এরা শান্তিতে ভোট করতে পারে না। শান্তিতে ভোট হলে জিততে পারে না।'

'ববির প্রমোশন হয়নি'

 ফিরহাদের কথায়, কুনালের কথায় বারবার দিলীপ কেন? প্রসঙ্গে তিনি বলেন, 'ববির প্রমোশন হয়নি। দিলীপের হয়েছে। তাই দিলীপ থাকলে তাদের ঘুম হত না। সকাল থেকে আমার পিছনে লাগত। দিলীপ লড়াই করে নিজের জায়গা বানাতে জানে।' এদিন তাপস রায় প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, 'তাপস দা, শোভনদেব বাবু কিছু ভদ্রলোক। যাঁরা চিরদিন রাজনীতি করছেন। তাঁরা সেভাবেই রাজনীতি করে যাচ্ছেন।  যে গুটিকয়েক নেতা আছেন  তাদের পক্ষে টিএমসি-তে টিকে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে তাই মনের দুঃখে মাঝেমধ্যে এসব কথা বলে ফেলেন। দুর্ভাগ্য বাকি জীবনটা তাদের ওই দলেই থাকতে হবে।'

আরও পড়ুন, এসএসসি দুর্নীতি মামলায় ইডি-র চার্জশিটে নাম থাকছে পার্থ, অর্পিতা-র

'কিছু বললে মেয়র চেপে যায়,এটা একটা গভীর সমস্যা'

রাজ্যের আর দশটা রাজনৈতিক ইস্যুর পাশাপাশি এই মুহূর্তে কোভিডের দোসর ডেঙ্গি। আর তা নিয়ে দিনদিন চিন্তাও বাড়ছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধুমাত্র শুক্রবার ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৬৬ জন। রাজ্যে চলতি বছরে মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য কর্তাদের আশঙ্কা, নভেম্বরের আগে ডেঙ্গি থেকে রেহাই মিলবে না। এই ইস্যুতে এদিন দিলীপ ঘোষ বলেন, শুধু পুরসভা না। সারা রাজ্য জুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত। বড় বড় ইস্যু চলে আসছে। আপনাদের নজরও ঘুরে যাচ্ছে। কিছু বললে মেয়র চেপে যায়। এটা একটা গভীর সমস্যা। দরকারে কেন্দ্রের সাহায্য নিন।' 

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget