এক্সপ্লোর

MAA flyover Chinese Manja Accident: মা উড়ালপুলে ফের চিনা মাঞ্জা আতঙ্ক ! আহত এক মোটরবাইক আরোহী

MAA flyover: উড়ালপুলের ওপর চিনা মাঞ্জা আটকে বাইক থেকে পড়ে যান তিনি। গলায় আঘাত লাগে।

আবির দত্ত, কলকাতা : ফের মা উড়ালপুলে ( MAA Flyover ) চিনা মাঞ্জার ( China Manja ) দাপট। আহত হলেন এক মোটরবাইক আরোহী। মাথায় হেলমেট থাকায় বড়সড় বিপদ থেকে রক্ষা পান। এর আগে চিনা মাঞ্জায় বহু মানুষ আহত হয়েছেন। মারণ মাঞ্জার বিপদ রুখতে, মা ফ্লাইওভারে বেষ্টনীও দেওয়া হয়। তারপরও এই ঘটনা। 

এদিন মা উড়ালপুল ধরে ভবানীপুরের দিকে যাচ্ছিলেন পিকনিক গার্ডেনের বাসিন্দা আরিফ জোহর। সকাল ৮টা নাগাদ উড়ালপুলের ওপর চিনা মাঞ্জা আটকে বাইক থেকে পড়ে যান তিনি। গলায় আঘাত লাগে। বাধ্য হয়ে নিজেই মাঞ্জা গোটাতে শুরু করেন ওই বাইক আরোহী। পুলিশের নজরদারি সত্ত্বেও কীভাবে মা উড়ালপুলে চিনা মাঞ্জায় আহত হওয়ার একের পর এক ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

২০২২ সালের ডিসেম্বরেও মাঞ্জার জালে পড়েন এক বাইক আরোহী। ঘুড়ির সুতো জড়িয়ে জখম হন  নিউটাউনের পথে যাওয়া বেহালার এক বাসিন্দা। পথে আচমকা ঘুড়ির সুতোয় জড়িয়ে যান তিনি। তড়িঘড়ি ব্রেক কষে নিজের শরীর থেকে আগে ঘুড়ির সুতোর ফাঁস ছাড়ান। সেক্টর ফাইভ পৌঁছে অস্বস্তি অনুভব হওয়ায় পুলিশকে জানান তিনি। ঘুড়ির সুতোয় কেটে যাওয়া মুখের পাশ থেকে ঘাড় পর্যন্ত ক্ষতস্থল ফার্স্টএইড করে দেয় পুলিশ।

এর আগে একাধিকবার মা উড়ালপুলে ঘটে গিয়েছে মাঞ্জা-দুর্ঘটনা। কেউ মাঞ্জা সুতোয় জড়িয়ে পিছলে পড়ে যান।  কারও নাক মুখ কেটে যায়... গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনা কমাতে, ফ্লাইওভারের দু’দিকে ফেন্সিং দেওয়ার পরিকল্পনা করে KMDA। পরিকল্পনার বাস্তবায়নও হয়। সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসমুখী লেনের বাঁদিক ঘেঁষে, ফ্লাইওভারের ৯০০ মিটারের ধারে, বসানো হয় বেষ্টনী। 

শুধু মা উড়ালপুলেই নয়, দ্বিতীয় হুগলি সেতুতেও ঘটে গিয়েছিল এমন দুর্ঘটনা। ২০১৯ সালে দ্বিতীয় হুগলি সেতুতে চিনা মাঞ্জায় কাটে বাইক চালকের গলা। রক্তাক্ত অবস্থাতেই কাপড় চাপা দিয়ে তিনি ছোটেন এসএসকেএমে। পড়ে ৪টি সেলাই। 

এরকম ভাবে বিভিন্ন উড়ালপুলেই বিভিন্ন সময় মানুষের জীবন বিপন্ন করেছে এই মারণ-মাঞ্জা। ২০২১ সালের অগাস্টে কলকাতা থেকে বাইকে বাগনান যাওয়ার সময় মাঞ্জা সুতোয় ডান হাতের বুড়ো আঙুল কাটে বাগনানের ব্যবসায়ীর। আঘাত লাগে গলাতেও। সাঁতরাগাছি ব্রিজ থেকে নামার সময় ঘটে দুর্ঘটনাটি। 

আরও পড়ুন :

হাজিরা দেবেন না অভিষেক, তদন্তে যেন নড়চড় না হয়, নির্দেশ বিচারপতি সিনহার, আজ তবে কী করবে ED?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget