এক্সপ্লোর

Abhishek Banerjee : হাজিরা দেবেন না অভিষেক, তদন্তে যেন নড়চড় না হয়, নির্দেশ বিচারপতি সিনহার, আজ তবে কী করবে ED?

ED summoned Abhishek : 'বর্তমানে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কলকাতা থেকে প্রায় ১৬০০ কিলোমিটার দূরে দিল্লিতে। অর্থাৎ তাঁর ED -র সামনে হাজির হওয়ার কোনও সম্ভাবনাই নেই।'

বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য, কলকাতা : নিয়োগ দুর্নীতি ( Recruitment Scam ) মামলায় মঙ্গলবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ( Abhishek Banerjee ) তলব করলেও অভিষেক পাল্টা জানিয়েছেন, ওইদিন তিনি দিল্লিতে দলের কর্মসূচিতে যোগ দেবেন।  আর বিচারপতি অমৃতা সিন্হা নির্দেশ দিয়েছেন, ৩ অক্টোবর যেন অনুসন্ধান এবং তদন্ত প্রক্রিয়া কোনওভাবে ব্য়াহত না হয়, তা ইডির ডিরেক্টরকে দেখতে হবে। সবার নজর এখন আজ তেসরা অক্টোবর অর্থাৎ মঙ্গলবারের দিকে।

রাজধানীতে কর্মসূচির ডে-ওয়ান চূড়ান্ত সফল বলেই দাবি করছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু, মঙ্গলবার ডে-টু তে কী হতে চলেছে? অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সোমবারই ইঙ্গিত দেন, ' কাল যন্তরমন্তরে আমাদের সভা ১টা থেকে শুরু করব। ৫টা অবধি চলবে। তারপর বিশেষ প্রতিনিধি দল কৃষি ভবনে গিয়ে মন্ত্রীদের সঙ্গে কথা বলবে। তারওপর নির্ভর করছে সবকিছু' 

তাৎপর্যপূর্ণ বিষয় হল, মঙ্গলবারই নিয়োগ দুর্নীতি মামলায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও, তিনি এর আগেই স্পষ্টই জানিয়ে দিয়েছেন, তিনি ED-র তলবে হাজির হবেন না। রীতিমতো চ্য়ালেঞ্জ ছুড়েছেন তিনি। অভিষেক বলেন,  ' আমি আবার বলছি, পারলে আমাকে আটকে দেখাও। আমি কোনও তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না। আমার যা বলার ছিল, বলেছি এবং চ্যালেঞ্জ করছি। দিল্লির মাটিতে দাঁড়িয়েও ফের এই চ্যালেঞ্জ করছি ' 

আরও পড়ুন :

এই চার স্টকে এখন বিনিয়োগের সময়, সান ফার্মা ছাড়াও রয়েছে আরও তিন শেয়ার

শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলাকালীন, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সোশ্য়াল সাইটের ঘোষণার কথা উল্লেখ করেন। যেখানে অভিষেক বলছেন, ED-র দফতর নয়, মঙ্গলবার তিনি দিল্লিতে ঘেরাও কর্মসূচিতে যোগ দেবেন। পারলে তাঁকে আটকে দেখাক। তারই প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, ওই দিন অর্থাৎ, ৩ অক্টোবর যেন অনুসন্ধান এবং তদন্ত প্রক্রিয়া কোনওভাবেই ব্য়াহত না হয়। তা ইডির ডিরেক্টরকে দেখতে হবে।

বর্তমানে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কলকাতা থেকে প্রায় ১৬০০ কিলোমিটার দূরে দিল্লিতে। অর্থাৎ তাঁর ED -র সামনে হাজির হওয়ার কোনও সম্ভাবনাই নেই। এই প্রেক্ষিতে প্রশ্ন হচ্ছে, বিচারপতি সিনহার কড়া নির্দেশের পর এবার কী করবে কেন্দ্রীয় এজেন্সি ED? কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ ED কী কৌশল নেবে?

বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হওয়া উচিত ED র। তাদের প্রশ্নের উত্তর দেওয়া উচিত। দুর্নীতির গুরুতর অভিযোগ সহ একজন ব্যক্তি অন্য দুর্নীতিগ্রস্ত নেতা এবং কর্মকর্তাদের বাঁচাতে দিল্লিতে এসেছেন। তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে.....আমি তাঁকে অনুরোধ করব, তিনি যদি সৎ হন, কোনও অন্যায় যদি না করে থাকেন, তাহলে ভয় কেন? তদন্তের মুখোমুখি হন। কিন্তু আপনি যদি দুর্নীতি করে থাকেন তাহলে যাই করুন না কেন.. আইনের হাত অনেক লম্বা"

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় জবাবে বলেন, ইডি তাদের উত্তর কাল পেয়ে যাবে।  এই পরিস্থিতিতে সবার নজর থাকবে ইডির দিকে! কী করে তারা?

আরও পড়ুন : 

এই চার স্টকে এখন বিনিয়োগের সময়, সান ফার্মা ছাড়াও রয়েছে আরও তিন শেয়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana Website: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
Tulu Mondal : পথশ্রী থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, 'স্টোন-কিং' থেকে 'রোড-কিং কীভাবে হলেন টুলু মণ্ডল ?
পথশ্রী থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, 'স্টোন-কিং' থেকে 'রোড-কিং কীভাবে হলেন টুলু মণ্ডল ?
Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget