এক্সপ্লোর

Biman Bose Update: 'ছাড়তে হয় সবাইকেই, তবেই নতুনরা জায়গা পান', সিপিএম রাজ্য কমিটি থেকে বিদায়ে একসুর বিমান-রবীনের গলায়

Biman Bose Update: শুধু রাজ্য কমিটিই নয়, বামফ্রন্টের চেয়ারম্যান পদ থেকেও বিমান সরে দাঁড়াচ্ছেন বলে দলীয় সূত্রে খবর। জীবনের

কলকাতা: সহজ সরল ভাষায় একটি যুগের অবসান বলাই যায়। কিন্তু শুধুমাত্র এক যুগ তো নয়, যুগের পর যুগ হাল ধরে রেখেছিলেন তিনি। এ বার সেই গুরুদায়িত্ব থেকে অব্যাহতি পেলেন বিমান বসু (Biman Bose)। ৮৩ বছর বয়সে। তিন দিনব্যাপী সম্মেলনে দফায় দফায় আলোচনার পর বৃহস্পতিবার সিপিএম-এর (CPM) রাজ্য কমিটি থেকে বিদায় নিলেন তিনি।

এ দিন সূর্যকান্ত মিশ্রের থেকে বাংলায় সিপিএম-এর রাশভার উঠল মহম্মদ সেলিমের (Mohammed Salim) হাতে। সিপিএম-এর রাজ্য সম্পাদক নিযুক্ত হলেন তিনি। আর একই সঙ্গে রদবদল ঘটে গেল সিপিএম-এর রাজ্য কমিটিতে। একে একে বিদায় নিলেন বিমান, সূর্যকান্ত, রবীন দেব, গৌতম দেব, মৃদুল দে-র মতো প্রবীণ নেতারা।

প্রায় চার দশক রাজ্য কমিটির সঙ্গে যুক্ত ছিলেন বিমান। তবে শুধু রাজ্য কমিটিই নয়, বামফ্রন্টের চেয়ারম্যান পদ থেকেও বিমান সরে দাঁড়াচ্ছেন বলে দলীয় সূত্রে খবর। জীবনের সিংহভাগ যেখানে অতিবাহিত হয়েছে, সেখান থেকে বিদায় নিতে কষ্ট হচ্ছে না কি? কোনও খারাপ লাগাই কি নেই? বিমানের সাফ জবাব, “না, খারাপ লাগছে না। আমি জানি, নতুনরা দায়িত্ব নেবে। কাউকে তো দায়িত্ব ছাড়তেই হবে! তবেই তো নতুন কেউ দায়িত্ব নেবে!” একই সুর ধর পড়ল রবীনের (Rabin Deb) গলাতেও। তিনি বলেন, “খারাপ লাগবে কেন? ছাড়তে সবাইকেই হয়। এটাই আমাদের সংগঠনের নিয়ম।”

আরও পড়ুন: Mohammed Salim: সূর্যকান্ত জমানায় ইতি, নতুন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

উল্লেখ্য, এ দিন পদবদলের পর সিপিএম-এর রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন সুশান্ত ঘোষ, শতরূপ ঘোষ, সুদীপ সেনগুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায়-সহ ১৪ জন। মহিলা এবং তরুণ প্রজন্মের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে নতুন রাজ্য কমিটিতে। সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, প্রতীকুর রহমানরা সিপিএমের রাজ্য কমিটিতে ছিলেনই। উত্তর ২৪ পরগনা থেকে রাজ্য কমিটিতে জায়গা পেলেন মহিলা নেত্রী আত্রেয়ী গুহ। DYFI-এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহাকেও সিপিএমের রাজ্য কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।

সিপিএম সূত্রে খবর, রাজ্য সম্মেলনে ১৬ দফা কর্মসূচি গৃহীত হয়েছে। রেড ভলান্টিয়ারদের কীভাবে সংগঠনের সঙ্গে যুক্ত করা যায়, তার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলায় গত কয়েক বছরে ৪২ হাজার পার্টি সদস্য কমেছে সিপিএমের। কী ভাবে তা বাড়ানো যায়, তার উপর জোর দেওয়া হচ্ছে। দলকে ঘুরিয়ে দাঁড় করানোর দায়িত্ব পড়েছে সেলিমের কাঁধে। সাংসদ, বিধায়ক, মন্ত্রী-সহ সংসদীয় রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে তাঁর। কিন্তু আগে বিপদে পাশ ঘুরলেই বিমানকে পেতেন। এখন আর সেই উপায় থাকবে না। কী করে সামাল দেবেন? সেলিমের জবাব, ‘ম্যায়ঁ তো অকেলা হি চলা থা...।’

সেরা শিরোনাম

Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..
NRS Doctor Found Dead: 'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?
'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget