এক্সপ্লোর

Biman Bose: বামফ্রন্টের চেয়ারম্যান থাকছেন বিমানই, রাজি করানো গেল তাঁকে

Left Front: বিমান বসু নিজে খুব একটা রাজি ছিলেন না। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শেষপর্যন্ত তাঁকে রাজি করানো সম্ভব হয়েছে।

কলকাতা: দলের অন্য সব কমিটি থেকে বিদায় নিয়েছেন আগেই। তবে বামফ্রন্টের (Left Front) চেয়ারম্যান থাকছেন বিমান বসুই (Biman Bose)। সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হল। বুধবার রাজ্য কমিটির বৈঠকে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বিমানই বামফ্রন্টের নেতৃত্বে

সূত্রের খবর, গোড়া থেকেই বামফ্রন্টের চেয়ারম্যান পদে ৮৩ বছরে পা দেওয়া বিমান বসুকেই রাখার দাবি করেছিল শরিক দলগুলি। সূত্রের খবর, বিমান বসু নিজে খুব একটা রাজি ছিলেন না। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শেষপর্যন্ত তাঁকে রাজি করানো সম্ভব হয়েছে।

এ দিকে মঙ্গলবার থেকে শুরু হওয়া রাজ্য কমিটির বৈঠকে জেলাভিত্তিক বিভিন্ন কর্মসূচি ও পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিপিএম এবং শরিক সব পক্ষ তাতে হাজির ছিলেন। সেখানে নির্বাচনী কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা হয়। 

এর আগে, রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিমান। সেখানে বিজেপি-র কড়া নিন্দা করেন তিনি। হায়দরাবাদে বিজেপি-র জাতীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং অন্য নেতৃত্ব হাজির ছিলেন। সেখানে আরও ৩০-৪০ বছর ক্ষমতায় থাকার কথআ বলতে শোনা যায় অমিতকে। 

আরও পড়ুন: https://bengali.abplive.com/district/mamata-banerjee-s-brother-kartick-banerjee-opens-up-about-the-danger-of-security-lapse-of-west-bengal-cm-900820

হায়দরাবাদে অমিত বলেন, “পরিবারতন্ত্র, জাতপাত এবং তুষ্টিকরণের রাজনীতি সবচেয়ে বড় অভিশাপ। বছরের পর বছর তার জেরে ভুগতে হয়েছে গোটা দেশকে। পশ্চিমবঙ্গ এবং তেলঙ্গানা এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে মুক্তি পাবে। বাংলা, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশায় বিজেপি-র সরকার প্রতিষ্ঠিত হবে। দেশের স্বার্থে আরও ৩০-৪০ বছর ক্ষমতায় থাকতে হবে বিজেপি-কে, তবেই ভারত বিশ্বগুরু হয়ে উঠবে।"

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি বামেদের

তাঁর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান বিমান। তিনি বলেন, ""ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি থেকেই এই ধরনের কথা বলার মতো সিদ্ধান্ত গ্রহণ করছেন। এই ধরনের কথা বলার যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করছে, তাতে যে আগামী দিনে ফ্যাসিবাদী শক্তির পদধ্বনি শোনা যাবে, তা পরিষ্কার বলে দিচ্ছি আমরা। আগাম এমন কথা কেউ বলতে পারে না। আমেরিকায় আগামী ২০ বছরে কী হবে, তা কি কেউ বলতে পারে!"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget