এক্সপ্লোর

Mamata Banerjee Security: 'দিদি নিরাপদ নয়, নিরাপত্তাহীন, আমরা ভয়ে রয়েছি', সেই রাতের কথা ভেবে গলা কাঁপল মুখ্যমন্ত্রীর ভাইয়ের

Kartick Banerjee: মমতার বাড়িতে রড নিয়ে এক সন্দেহভাজনের ঢুকে পড়া, তাঁর ঘরের কাছেই গভীর রাতে প্রায় সাত ঘণ্টা ঘাপটি মেরে বসে থাকা এবং শেষ অবধি ধরা পড়া, গত কয়েক দিন ধরে একের পর এক তথ্য প্রকাশ পেয়েছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নিরাপত্তার বলয় পেরিয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়িতে অনুপ্রবেশ। রাতভর নজরে পড়ল না কারও, সকালে নিরাপত্তারক্ষীর নজর গেল অনুপ্রবেশকারীর উপর। পরে জানা গেল, লোহার রড নিয়ে ওই ব্যক্তি ঢুকেছিলেন তিনি। জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তাপ্রাপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। তা নিয়ে এ বার মুখ খুললেন তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় (Kartick Banerjee)। সরাসরি পুলিশের (Kolkata Police) ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। যে নিরাপত্তার জাল গলে মাছি ঢোকার উপায় নেই, সেখানে এমন ঘটনা ঘটল কী ভাবে প্রশ্ন তুলেছেন তিনি। 

দিদির নিরাপত্তা বিঘ্ন হওয়া নিয়ে মুখ খুললেন কার্তিক বন্দ্যোপাধ্যায়

মমতার বাড়িতে রড নিয়ে এক সন্দেহভাজনের ঢুকে পড়া, তাঁর ঘরের কাছেই গভীর রাতে প্রায় সাত ঘণ্টা ঘাপটি মেরে বসে থাকা এবং শেষ অবধি ধরা পড়া, গত কয়েক দিন ধরে একের পর এক তথ্য যত প্রকাশ পেয়েছে, ততই স্তম্ভিত হয়ে গিয়েছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্ট জনেরা। পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা উঠে এসেছে তাঁদের কথায়। একই সুর ধরা পড়ল কার্তিকের গলায়। তাঁর কথায়, "দিদি বেরোলে ঘটনাটা খারাপ হতে পারত। ল্যাক অফ সিকিউরিটি বলতেই হবে। যেখানে মাছি গলার কথা নয়, সেখানে একটা মানুষ ৭-৮ ঘণ্টা ধরে বসে রয়েছে! দিদি তো নিরাপত্তাহীন!"

VVIP হিসেবে জেড প্লাস নিরাপত্তা (Z Plus Category Security) পান মমতা। ২৪ ঘণ্টা তাঁর বাড়িতে ত্রিস্তরীয় নিরাপত্তা মোতায়েন থাকে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে সব সময় ৩২ থেকে ৩৬ জন নিরাপত্তারক্ষী থাকেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জন কম্যান্ডো। এ ছাড়াও থাকেন পার্সোনাল সিকিওরিটি অফিসাররা, যাঁরা মুখ্যমন্ত্রীকে ঘিরে থাকেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় সব মিলিয়ে, দিনভর ঘুরিয়ে ফিরিয়ে ১৫০ জন আধিকারিক মোতায়েন থাকেন। অথচ এত কড়া নিরাপত্তার মধ্যেই বাড়ির চত্ত্বরে ঢুকে, ঘণ্টার পর ঘণ্টা কীভাবে থেকে গেলেন এক সন্দেহভাজন? উঠছে প্রশ্ন। 

কার্তিকের কথায়, "যে কোনও ঘটনা ঘটতে পারত। আগন্তুকের হাতে লোহার রড ছিল। আগের রাত থেকেই ছিল। দিদি যে ঘরে থাকে, তার ঠিক উল্টোদিকে একটা ফাঁকা জায়গা আছে। সেখানে আমার দাদার  থাকার জায়গা আছে। ওই জায়গায় ও সারারাত ছিল। ওখানেই মাঝেমধ্যে হাঁটাচলা করে দিদি। অবাক হয়ে গেলাম, দিদি যদি বের হতো, তাহলে ওর সঙ্গে থাকতো দশ ফুটের দূরত্ব। দিদিকে আঘাত করতে পারত!"

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্ন হওয়ায় উদ্বে

নিরাপত্তার ফাঁক গলে, সন্দেহভাজন ব্যক্তি মুখ্যমন্ত্রীর ঘরের ঠিক কতটা কাছে পৌঁছে গিয়েছিলেন  তা বলতে গিয়ে উদ্বিগ্ন শোনায় কার্তিককে। তিনি বলেন, "দিদি ইন ডেঞ্জার। একটা শক্তি আছে, যারা চেষ্টা করছে। অশুভ শক্তি সজাগ দিদিকে ক্ষতি করার। আমরা ভয় পেয়ে রয়েছি। আমরা সন্দেহ করি। পুলিশের কাছে নিশ্চয়ই খবর আছে। আমি তো ব্যক্তিগতভাবে ভয় পাই। দিদি নিরাপদ নয়। দিদিকে ও বলেছি। যখন সব শান্ত, তখনই তো অশান্তি আসে।" সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ঘিরে উদ্বিগ্ন পরিবার।

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget