এক্সপ্লোর

Birbhum News: 'অপমানে' মৃত্যু বাবার, 'বদলা' নিতে হামলা ৩ ছেলের! মৃত ১

Crime News: মুরারই থানায় ৩ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: প্রতিবেশীদের অপমানে বাবার মৃত্যু, এই অভিযোগে প্রতিবেশীদের ছুরির কোপ। প্রতিবেশীদের কোপানোর অভিযোগ মৃতের তিন ছেলের বিরুদ্ধে। ছুরির কোপে হাসপাতালে (Hospital) মৃত্যু দুলাল শেখ নামে এক ব্যক্তির। গুরুতর জখম অবস্থায় ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বীরভূমের (Birbhum) মুরারইতে চাঞ্চল্য ছড়িয়েছে। মুরারই থানায় ৩ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবেশীদের অপমানে বাবার মৃত্যু হয়েছে, এই অভিযোগ তুলে পাশের বাড়ির লোকজনকে ছুরি দিয়ে কুপিয়েছে মৃতের তিন ছেলে। এই ঘটনায় হাসপাতালে মৃত্যু হয়েছে এক আক্রান্তের। আরও দু'জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা সংকটজনক। মুরারই থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। মূল অভিযুক্ত মালেক শেখ। তাঁকে গ্রেফতার করেছে মুরারই থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুরারইয়ের (Murarai) গোপালপুর গ্রামে।              

মুরারই থানার রাজগ্রাম অঞ্চলের গোপালপুর গ্রামের বাসিন্দা আজহার শেখ। তাঁর তিন ছেলে মালেক শেখ, এমদাদুল শেখ এবং সেরাজুল শেখ। প্রতিবেশীদের অভিযোগ, আজাহার শেখের তিন ছেলে প্রায় দিনই রাতে বাইরে থেকে মদ্যপান করে এসে বাড়িতে অশান্তি করত। মঙ্গলবার রাতেও একই ঘটনা ঘটেছিল। সেই সময় অশান্তি থামাতে ছুটে এসেছিলেন প্রতিবেশী মহিমা বিবি ও তাঁর মেয়ে আর্জিনা বিবি। ঝামেলা যাতে না হয় তার জন্য তাঁরা ওই তিন জনকে বোঝানোর চেষ্টা করেন। সেই সময় ঘর ছেড়ে বেরিয়ে যান আজহার শেখ। ঘণ্টাখানেক ধরে তাঁর কোনও খোঁজ মেলেনি। তারপরে গ্রামের বাইরে একটি গাছে আজহারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরেই সম্ভবত পড়শিদের উপর আক্রোশ তৈরি হয় ওই তিন জনের। প্রতিবেশীদের অপমানেই মৃত্যু হয়েছে তাঁদের বাবার, এমনটা অভিযোগ তুলে, বাবা মৃত্যুর 'বদলা' নিতে প্রতিবেশীদের উপর চড়াও হন তাঁরা। ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারা হয়। মহিমা বিবির হাতে লেগেছে। ধারাল অস্ত্রের আঘাতে নাড়িভুঁড়ি বেরিয়ে গিয়েছিল আর এক প্রতিবেশী দুলাল শেখের। বুধবার দুপুরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আর্জিনা বিবি।                    

আরও পড়ুন: ভেলায় ভেসে পুকুর পরিক্রমা দেব-দেবীর! প্রাচীন প্রথা মেনে চলছে বুদবুদের এই অনুষ্ঠান

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget