এক্সপ্লোর

Bhai Phonta 2023: ভেলায় ভেসে পুকুর পরিক্রমা দেব-দেবীর! প্রাচীন প্রথা মেনে চলছে বুদবুদের এই অনুষ্ঠান

Paschim Bardhaman:কোটা গ্রামের একটি পুকুরে ভেলা বানিয়ে তার উপরে মূর্তি উঠিয়ে গোটা পুকুর প্রদক্ষিণ করা হয়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ভাইফোঁটা বাংলার ঘরের উৎসব। এই রাজ্যের প্রায় প্রতিটি পরিবারেই ঘরোয়া ভাবে উদযাপন হয় ভাইফোঁটার। আর এই দিনটিতেই বিশেষ একটি উৎসব হয় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) বুদবুদের কোটা গ্রামে। ভাইফোঁটার দিনে বুদবুদের (Budbud) এই গ্রামে হয় ভেলা ভাসান অনুষ্ঠান। কয়েকশো বছর ধরে মহা ধুমধাম করে আয়োজিত হয় এই প্রথা।        

কী এই অনুষ্ঠান?
এলাকাবাসীরা জানাচ্ছেন, প্রায় চারশো বছর ধরে কোটা গ্রামে এটাই রীতি। গ্রামে যে সমস্ত কালী পুজো হয়। তার সঙ্গেই শিবের পুজো হয়। পুজো পান হরগৌরীও। সেই সমস্ত মূর্তি কোটা গ্রামের একটি পুকুরে ভেলা বানিয়ে তার উপরে মূর্তি উঠিয়ে গোটা পুকুর প্রদক্ষিণ করা হয়। এটাই ভেলা ভাসান অনুষ্ঠান নামে পরিচিত। আর এই অনুষ্ঠান দেখতে পুকুরের চারপাশে উপচে পরে উৎসাহীদের ভিড়। প্রতি বছরই প্রায় একই সময়ে অনুষ্ঠান হয়। এবারও বিকেল ৪টা থেকে শুরু হয় অনুষ্ঠান। সন্ধেবেলায় সমস্ত দেব-দেবীর মূর্তি পুকুরেই বিসর্জন দেওয়া হয়। প্রাচীন কাল থেকেই এটাই রীতি ওই গ্রামের।            

ভেলা ভাসান অনুষ্ঠান ঘিরে মেলা বসে গ্রামে। ৪ দিন ধরে চলে নানা অনুষ্ঠান। ওই গ্রামেরই বাসিন্দা জগবন্ধু বাউড়ি জানান, গ্রামের প্রায় সকলেই মূলত কৃষিজীবী। কথিত রয়েছে, কয়েকশো বছর আগে গ্রামের চাষিরা মাঠ থেকে ফসল তুলে আনার পরে গ্রামে কালী পুজোর সময় হরগৌরীর পুজো শুরু করা হয়েছিল। তারপরে ধীরে ধীরে বেশ কয়েকটি বাড়িতে ও পাড়ায় শুরু হয় হরগৌরীর পুজো। চাষ ভাল হওয়ায়  ভাইফোঁটার দিনে গ্রামের সমস্ত দেব-দেবীর মূর্তি ভেলায় চাপিয়ে ভেলা ভাসান অনুষ্ঠান করা হতো। তারপর সেই অনুষ্ঠান আরও বড় হয়। ধীরে ধীরে পুকুরের পারে মেলা শুরু হয়। সেই থেকে এই রীতি চলে আসছে এখানে।

এই অনুষ্ঠান দেখতে কোটা গ্রামের মানুষ ছাড়াও আশেপাশের বহু মানুষ মেলায় ভিড় জমান। শুধু হিন্দু সম্প্রদায় নয়। অন্য সম্প্রদায়ের নাগরিকরাও এই অনুষ্ঠানে যোগ দেন। গ্রামের বাসিন্দা লুৎফর রহমান জানিয়েছেন, এটাই তাঁদের গ্রামের ঐতিহ্য। ছোট থেকেই তাঁরা ভেলা ভাসানো অনুষ্ঠানে যোগ দেন বলে দাবি।

আরও পড়ুন: দিদির বাড়িতে ভাইফোঁটা নিতে গিয়ে ভাইয়ের বুক ফুঁড়ে দিল গুলি! পারিবারিক বিবাদে মর্মান্তিক মৃত্যু

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget