এক্সপ্লোর

Cooperative Election: অনুব্রত মণ্ডলের জেলায় সমবায় ভোটে বিজেপির জয়জয়কার, সবকটি আসনেই হার তৃণমূলের

Birbhum Co operative Bank Election: পঞ্চায়েতের ১৮টি গ্রাম এই সমবায় সমিতির মধ্যে পড়ে। এর আগে এই সমবায় সমিতি ছিল তৃণমূলের দখলে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অনুব্রত মণ্ডলের জেলায় সমবায় ভোটে বিজেপির জয়জয়কার। সবকটি আসনেই হার তৃণমূলের। কোর কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল দলেই। বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ইটাহাট কৃষি সমবায় সমিতির পরিচালন কমিটির ৯টি আসনে গতকাল নির্বাচন ছিল। সবকটি আসনেই লড়েছিলেন তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা।   

সিপিএম সমর্থিত প্রার্থীরা ৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পঞ্চায়েতের ১৮টি গ্রাম এই সমবায় সমিতির মধ্যে পড়ে। এর আগে এই সমবায় সমিতি ছিল তৃণমূলের দখলে। গত ১০ বছর কোনও নির্বাচন হয়নি। তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের দাবি, এটা রাম-বামের জোটের জয়। বিধানসভা ভোটে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কাজল শেখ। স্বচ্ছ নির্বাচন হলে বিজেপি জিতবে বলে ভোট করাতে দিচ্ছে না, অভিযোগ গেরুয়া শিবিরের। বামেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


এর আগে গাইঘাটা মৎসজীবী সমবায় সমিতির নির্বাচনে জিতেছে বিজেপি। প্রায় ১০ বছর পর সমবায় সমিতি হাতছাড়া হয়েছে তৃণমূলের। দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ, প্রতিক্রিয়া বিজেপির। প্রাকৃতিক দুর্যোগে অনেকেই ভোট দিতে আসেননি। অস্বস্তি ঢাকতে বক্তব্য তৃণমূলের।                            

এই সমবায় সমিতিতে মোট আসন ১২ টি। ফলপ্রকাশের পর দেখা যায়, সবকটিতেই জয়ী হয়েছে বিজেপি এখানে ১২ টি আসনের মধ্যে সবকটিতেই প্রার্থী দিয়েছিল তৃণমূল। বামেরা প্রার্থী দিয়েছিল ৪ টি আসনে। নির্দল প্রার্থী দিয়েছিল ২ টি আসনে।  বিধানসভা ভোটের একবছর আগে এই জয় নিয়ে উচ্ছ্বসিত বিজেপি।                                           

বিজেপির জয়ী সদস্য দেবব্রত মল্লিক বলেন, 'এতদিন তৃণমূলের দখলে ছিল। কমপক্ষে ৭ থেকে ৯ বছর পরে ভোট করেছে। নিজেদের ক্ষমতাবলে তারা ভোট করতে দেয়নি। দীর্ঘদিন মানুষকে এভাবে হয়রানি করেছে।' বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, 'আমাদের মনে হচ্ছে যে ভোটের যে খবরটা, বা ভোটের যে নির্ঘণ্ট সেটা সবার কাছে পৌঁছানো যায়নি। সবার সঙ্গে যোগাযোগ করা যায়নি। কালকে একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল। তার জন্য অনেকে ভোট দিতে আসেনি।'                                                                    

সেরা শিরোনাম

News Live Update : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
GI Tag : হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি
হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি
Debraj Arrested: গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?
গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?
Annapurna Yojana : ফর্ম বাতিল ? অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন ? জানিয়ে দিলেন মন্ত্রী
ফর্ম বাতিল ? অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন ? জানিয়ে দিলেন মন্ত্রী

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget