এক্সপ্লোর

Anubrata Mondal: দশম তলবেও 'না'? আজও সিবিআই-হাজিরা এড়ানোর সম্ভাবনা অনুব্রতর

 ৩ দিনে ৪০০ কিমি-র বেশি পথ জার্নি করেছেন। শারীরিক পরিস্থিতি, উৎকণ্ঠা, স্ট্রেস, স্ট্রেন বেড়েছে তৃণমূল জেলা সভাপতির।

কলকাতা: সিবিআইয়ের তলব পেয়েও সম্ভবত আজ হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) দশম তলবেও নিজাম প্যালেসে (Nijam palace) না যাওয়ার সম্ভাবনা অনুব্রতর (Anubrata Mondal)। এমনটাই সূত্রের খবর। আজ সকাল ১১টার মধ্যে ইমেল -এর মাধ্যমে সিবিআই-কে তা জানিয়ে দিতে পারেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। অথবা তাঁর আইনজীবী সশরীরে নিজাম প্যালেস এ গিয়ে লিখিতভাবে এই কথা সিবিআই-কে জানিয়ে আসবেন বলে সূত্রের খবর।

শারীরিক অবস্থার কারণেই গড়হাজির: সূত্রের খবর, এবারও শারীরিক অবস্থার কারণেই তিনি যে তিনি হাজির হতে পারবেন না, তা সিবিআই-কে (CBI) জানাতে চলেছেন অনুব্রত (Anubrata Mondal)। ৩ দিনে ৪০০ কিমি-র বেশি পথ জার্নি করেছেন। শারীরিক পরিস্থিতি, উৎকণ্ঠা, স্ট্রেস, স্ট্রেন বেড়েছে তৃণমূল জেলা সভাপতির। এসবের মাঝে সিবিআইয়ের দশম তলবে কার্যত শক্ড অনুব্রত (Anubrata Mondal) । আজকের বার্তায় সিবিআইকে এমনই জানাবেন অনুব্রত।

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) এর আগে প্রায় ৯ বার তলব করেছে সিবিআই। প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গড়হাজির থেকেছেন তিনি। গতকালও তাঁকে তলব করা হয়, বাড়িতে গিয়ে নোটিস দেওয়া হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। আজ সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এই নিয়ে দশমবার অনুব্রতকে তলব করে সিবিআই। একবারই হাজিরা দেন তৃণমূলের জেলা সভাপতি।

এদিন সিবিআই (CBI) নোটিসের ৫ মিনিট পরেই অনুব্রতর বাড়িতে যান বোলপুর (Bolpur) মহকুমা হাসপাতালের এক চিকিত্সক, নার্স-সহ ৪ জন। সরকারি চিকিত্সক জানিয়েছেন, সুপারের নির্দেশে অনুব্রতর পাইলসের চিকিত্সার জন্য এসেছেন। তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই তবে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। 

অন্যদিকে, অনুব্রত মণ্ডলকে তলবের আগে আজ ছুটির দিনেও দিল্লি (Delhi) থেকে কলকাতায় (Kolkata) আসেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। দুর্নীতিদমন শাখার জয়েন্ট ডিরেক্টর এন বেণুগোপাল, এসপি রাজীব মিশ্র ও গরুপাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যর সঙ্গে তিনি বৈঠক করেন।সূত্রের খবর, আগামীকাল অনুব্রতকে কী প্রশ্ন করা হবে, তদন্তে নতুন কোনও তথ্য উঠে এসেছে কিনা, অনুব্রত হাজিরা এড়ালে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা হয়। 

আরও পড়ুন: Maheshtala Accident : তারকেশ্বর যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, সম্প্রীতি উড়ালপুলে উল্টো গেল পুণ্যার্থী বোঝাই গাড়ি 

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget