এক্সপ্লোর

Birbhum: বগটুইকাণ্ডে স্বজনহারার বেতন বন্ধ! অভিযোগে সরব গেরুয়া শিবির

Bagtui Update: বিজেপি করার মাশুল? সেই কারণে কি বন্ধ হয়ে গেছে বেতন? তৃণমূল সরকারের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ তুলেছেন বগটুইকাণ্ডে স্বজনহারা এবং বিজেপি কর্মী মিহিলাল শেখ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বিজেপি করায়, বগটুইকাণ্ডে (Bagtui Update) স্বজনহারা মিহিলাল শেখের বেতন বন্ধ করা হয়েছে। এমনই অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির। এব্য়াপারে কিছু জানেন না বলে দায় এড়িয়েছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।

মিহিলাল শেখের বেতন বন্ধের অভিযোগ: বিজেপি করার মাশুল? সেই কারণে কি বন্ধ হয়ে গেছে বেতন? তৃণমূল সরকারের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ তুলেছেন বগটুইকাণ্ডে স্বজনহারা এবং বিজেপি কর্মী মিহিলাল শেখ। গত বছরের ২১ মার্চ বীরভূমের বুকে বগটুই গ্রামে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর হত্য়ালীলা। প্রথমে তৃণমূলের উপ প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন। তারপরই শুরু হয় তাণ্ডব। আগুন লাগানো হয় একের পর এক বাড়িতে। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্য়ু হয় ১০ জনের। বেঘোরে প্রাণ যায় মহিলা ও শিশুর। হাড়হিম করা হত্যাকাণ্ড রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। ঘটনার ৩ দিনের মাথায়, বগটুইয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিহতদের পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেইমতো তথ্য সংস্কৃতি দফতরের রামপুরহাট শাখায় চুক্তিভিত্তিক চাকরি পেয়েছিলেন স্বজনহারা মিহিলাল শেখ। কিন্তু এবছরের ২১ শে মার্চ, বগটুইকাণ্ডের বর্ষপূর্তিতে দেখা যায় রাজনীতির নতুন মোড়। শুভেন্দু অধিকারীর মিছিলে দেখা যায় মিহিলাল শেখকে। এরপর ১৪ এপ্রিল বীরভূমের সিউড়িতে অমিত শাহর সভাতেও এসেছিলেন মিহিলাল! তাঁর সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মিহিলালের অভিযোগ সেই মাস থেকেই বেতন পাচ্ছেন না তিনি।

বেতন বন্ধ নিয়ে মহকুমা শাসক, জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন মিহিলাল। বীরভূমের জেলাশাসক জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।  বগটুইকাণ্ডে স্বজনহারা ও বিজেপি কর্মী মিহিলাল শেখ বলেন, “যেদিন শুভেন্দু অধিকারী  এখানে এসেছিলেন, শহিদ স্মরণকে উদ্দেশ্য় করে, তার পরের মাস থেকেই আমার স্য়ালারি বন্ধ হয়ে গেছে। আজ আট মাস হয়ে গেল। জঘন্য়তম কাজ। এটা নোংরা রাজনীতি। একজন অন্য় পার্টির সঙ্গে যুক্ত হলে, তাকে স্য়ালারি বন্ধ করে দেওয়া হবে, এগুলো তো অযৌক্তিক। এটা কখনওই মেনে নেওয়া যায় না। ১০ হাজার টাকা পাই। জমি জমা নেই। কীভাবে সংসার চলে!’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WB Assembly: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ, স্পিকারের কাছে বিজেপির বিরুদ্ধে ফের নালিশ

সেরা শিরোনাম

West Bengal News Live Update: কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
Winter update : আরও নামল পারদ, সদ্য শীতের আমেজে কাঁটা হবে আরেকটা ঘূর্ণিঝড়?
আরও নামল পারদ, সদ্য শীতের আমেজে কাঁটা হবে আরেকটা ঘূর্ণিঝড়?
West Bengal News: মমতা তৃণমূলে থাকলে মামলা হচ্ছে, আর গণতান্ত্রিক তৃণমূলে গেলে মাফ? প্রশ্ন তুলল বিরোধীরা, পাল্টা জবাব বিজেপির
মমতা তৃণমূলে থাকলে মামলা হচ্ছে, আর গণতান্ত্রিক তৃণমূলে গেলে মাফ? প্রশ্ন তুলল বিরোধীরা, পাল্টা জবাব বিজেপির

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget