এক্সপ্লোর

WB Assembly: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ, স্পিকারের কাছে ফের নালিশ

Complaint Against BJP: তৃণমূলের অভিযোগ বিধানসভা থেকে পাঠানো হল হেয়ার স্ট্রিট থানায়। 

কলকাতা: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ, স্পিকারের কাছে ফের নালিশ। বিজেপির (BJP) বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের সময় ঘণ্টা বাজানোর অভিযোগ। তৃণমূলের (TMC) অভিযোগ বিধানসভা থেকে পাঠানো হল হেয়ার স্ট্রিট থানায়। 

জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ: একদিকে বঞ্চনার অভিযোগে ফের চোর চোর স্লোগান। অন্যদিকে থালা, কাসর, বাঁশির আওয়াজে কান পাতা দায়। বৃহস্পতিবারও এভাবেই তৃণমূল ও বিজেপির পাল্টা কর্মসূচিতে উত্তপ্ত থাকল বিধানসভা চত্বর। ঠিক যেভাবে বুধবার, চোরের পাল্টা চোর স্লোগানে ছেয়ে গেছিল রাজ্যের আইনসভা ভবনের চারপাশ। যার জল গড়াল থানা-পুলিশ পর্যন্ত। পূর্ব ঘোষণা মতোই বৃহস্পতিবারও দুপুর তিনটে থেকে অম্বেডকরের মূর্তির পাদদেশে, ধর্নায় বসেছিলেন তৃণমূলের মন্ত্রী-বিধায়করা। তাঁদের কয়েকজনের হাতে ছিল থালা। অন্যদিকে এদিন বিজেপির কোনও কর্মসূচি না থাকলেও, দলের তরফে অভিযোগ, শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার সময়, তাঁকে উদ্দেশ্য় করে চোর স্লোগান দেয় তৃণমূল শিবির। এরপরই বিরোধী দলনেতার নেতৃত্বে দুর্নীতির প্রতিবাদে, পাল্টা থালা, কাসর, বাঁশি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুলে বিধানসভার স্পিকারের কাছে ফের অভিযোগ করল তৃণমূল। একই ইস্যুতে এই নিয়ে দ্বিতীয়বার অভিযোগ করল তারা। তৃণমূল শিবিরের অভিযোগ, বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বিজেপি বিধায়করা।

বুধবার, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, কালো পোশাকে তৃণমূল বিধায়কের ধর্নায় যখন উপস্থিত ছিলেন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তখন মাত্র ৩০ ফুট দূর থেকে সেই দিকে আঙুল তুলে চোর স্লোগান দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের অভিযোগ, বুধবার বিধানসভা চত্বরে যখন তাদের বিধায়করা জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখন স্লোগান দিয়ে তা অবমাননা করেন বিজেপি বিধায়করা। এই নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং তাপস রায়। তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের অভিযোগপত্র সচিবের মাধ্যমে হেয়ার স্ট্রিট থানায় পাঠান অধ্যক্ষ। বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে, ১১ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। জাতীয় সঙ্গীত অবমাননা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে। FIR-এ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম যুক্ত করার জন্য পুলিশ আদালতে আর্জি জানাবে বলে সূত্রের খবর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: East Burdwan: মেনুতে টোস্ট, ডিম, দুধ, শিশুদের জন্য এবার ব্রেকফাস্টের ভাবনা বর্ধমানের স্কুলে

সেরা শিরোনাম

Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Kunal Ghosh on Agnimitra Paul Park Street Incident: ধমক দিয়েছিলেন অগ্নিমিত্রা, সেই ফুটপাতনিবাসী মহিলার সঙ্গে দেখা করে মানবিকতার বার্তা কুণালের
ধমক দিয়েছিলেন অগ্নিমিত্রা, সেই ফুটপাতনিবাসী মহিলার সঙ্গে দেখা করে মানবিকতার বার্তা কুণালের

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget