এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘চিনের হাসপাতাল ভর্তি এখনও, এখানে বিনা পয়সায় টিকা হয়েছে’, বীরভূমে বললেন শুভেন্দু

Panchayat Elections 2023: রবিবার বীরভূমের মুরারইয়ে জনসভা করেন শুভেন্দু। সেখানে সরাসরি সংখ্যালঘুদের বার্তা দিতে শোনা যায় তাঁকে।

মুরারই: নির্দিষ্ট দিন ক্ষণের ঘোষণা হয়নি এখনও পর্যন্ত। তবে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ঘিরে উত্তাপ বাড়ছে রাজ্যে। সেই আবহে বীরভূম থেকে তৃণমূলকে (TMC) তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্রীয় প্রকল্পের নামবদল নিয়ে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই সূত্রেই করোনায় কেন্দ্রীয় সরকারের টিকাকরণের কৃতিত্ব তুলে ধরলেন। মূলত সংখ্য়ালঘুদের বার্তা দিতে গিয়েই টিকাকরণের (COVID Vaccination) প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু। 

রবিবার বীরভূমের মুরারইয়ে জনসভা করেন শুভেন্দু। সেখানে সরাসরি সংখ্যালঘুদের বার্তা দিতে শোনা যায় তাঁকে। শুভেন্দু জানান,  এই দেশের মাটিতে জন্মেছেন যাঁরা, এই মাটিকে নিজের ভাবেন যাঁরা, এখানেই যাঁদের সব, তাঁদের সঙ্গে বিজেপি-র কোনও বিরোধ ছিল না, আজও নেই। দলের অবস্থান স্পষ্ট ভাবে জানাতে গিয়েই তিনি টিকাকরণের প্রসঙ্গ টেনে আনেন।

এ দিন তিনি বলেন, "কোভিডের টিকা বিনা পয়সায় পেয়েছেন আপনারা। আজ আপনার-আমার মুখে মাস্ক নেই। চিনে চলে যান, হাসপাতালগুলি ভর্তি। আমেরিকা এখনও টিকাকরণ সম্পূর্ণ করতে পারেননি। আপনারাই বলুন, টিকা দেওয়ার সময় আমরা হিন্দু-মুসলিম দেখে বেছে করেছি আমরা? রেশন নেওয়ার সময় শুধু হিন্দুরা আনেন না আপনারা পান না কি?"

আরও পড়ুন: Suvendu Adhikari: NRC নিয়ে সংখ্যালঘুদের ভুল বোঝায় তৃণমূল, নইলে ক্ষমতায় আসত বিজেপিই! বীরভূমে দাবি শুভেন্দুর

সংখ্যালঘুদের উদ্দেশে শুভেন্দু আরও বলেন, "সংখ্যালঘু বন্ধুরা, আমি সংখ্যালঘু বলছি না, সবাইকে বলছি। মাথাপিছু পাঁচ কেজি করে চাল আর গম নিয়ে আসছেন। আমার পরিবারে আট জন সদস্য রয়েছেন। মাসে ৪০ কেজি করে গম বা আটা নিয়ে বাড়ি আসেন। কে দিয়েছে এটা। এটা পিসিমণি নয়, ভারতের প্রধানমন্ত্রী দিয়েছেন। আমরা কখনও বলি না মোদিজি দিয়েছেন বা বিজেপি দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্টিকার লাগান।"

শুধু তাই নয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল সংখ্যালঘুদের ভুল না বোঝালে বাংলায় বিজেপি-র ক্ষমতাদখল পাকা ছিল বলেও এ দিন দাবি করেন শুভেন্দু। তাঁর দাবি, জাতীয় নাগরিক পঞ্জি (NRC) নিয়ে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছিল তৃণমূল। বলা হয়েছিল বিজেপি এলে বাংলায় NRC হবে। বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হবে সংখ্যালঘুদের। কিন্তু উত্তরপ্রদেশ, গুজরাত, অসম, যে যে রাজ্য়ে বিজেপি রয়েছে, কোথাও এমন ঘটেনি বলে এ দিন দাবি করেন শুভেন্দু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget