এক্সপ্লোর

Bogtui Case: ভাদু শেখ 'খুনে' আসামীদেরকেই চিনতে পারলেন না স্ত্রী ! বগটুই কাণ্ডে নয়া টুইস্ট

Bogtui Violence Case Update: ভাদু খুনের সাক্ষী ছিলেন তাঁর স্ত্রী, খুনের সময় সিসিটিভিতে রেকর্ড হওয়া ভিডিও দেখানো হয় তাঁকে, এদিকে আসামীদেরকেই চিনতে পারলেন না স্ত্রী !

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বগটুই কাণ্ডে আবার টুইস্ট। এবার স্বামী ভাদু শেখকে যারা খুন করল, সেই আসামীদেরকেই চিনতে পারলেন  না স্ত্রী টেবিলা বিবি। রামপুরহাট মহকুমা আদালতে আজ ভাদু খুনের সাক্ষী ছিলেন টেবিলা বিবি। 

খুনের সময় সিসিটিভিতে রেকর্ড হওয়া ভিডিও দেখানো হয় টেবিলাকে। কিন্তু সে আসামীদের চিনতে অস্বীকার করেন। প্রসঙ্গত,  এই ভিডিও দেখেই আসামীদের চিনেছিল পুলিশ এবং সিবিআই। পরে খুনে অভিযুক্ত আসামীদের এক এক করে ধরা হয়। রামপুরহাট বড়শাল পঞ্চায়েতে উপপ্রধান ছিল ভাদু শেখ। তাঁর বাড়ি ছিল বগটুই। ভাদুকে ২১ মার্চ ২০২২ সালে খুন হয়। রামপুরহাটে ১৪নং জাতীয় সড়কে দাঁড়িয়ে কথা বলার সময় গুলি করে এবং বোম মেরে খুন করা হয় বলে অভিযোগ। খুনের ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতে বগটুই গ্রামে ১০ জন কে পুড়িয়ে মারা হয়। ভাদু শেখ খুনের ঘটনার তদন্ত শুরু করে সিবিআই এবং  ছয় জনকে গ্রেফতার হয়। সেই মামলার আজ সাক্ষী ছিল রামপুরহাট মহকুমা আদালতে। সাক্ষী দেয় স্ত্রী টেবিলা বিবি। কিন্তু তিনি আসামীদেরকে চিনতেই পারলেন না।

এর আগে আদালতে দাঁড়িয়ে হত্য়াকাণ্ডে অভিযুক্তদের চিনতে পারেননি প্রধান সাক্ষীরা। অভিযুক্তদের চেনেন না বলে আদালতে দাঁড়িয়ে দাবি করেছিলেন মূল সাক্ষী ও স্বজনহারা মিহিলাল শেখ, নেকলাল শেখ এবং ফটিক শেখ। এমনটাই জানিয়েছিলেন CBI এর আইনজীবী। ২০২২ সালের ২১ মার্চ। বগটুই মোড়ে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়! সেই রাতেই বগটুই গ্রামে শুরু হয় তাণ্ডব! আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক বাড়িতে। ঝলসে মৃত্যু হয় একাধিক জনের। হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় CBI-এর হাতে। আদালতে চার্জশিট পেশ করে তারা। সব মিলিয়ে গ্রেফতার করা হয় ২৬ জনকে। তার মধ্য়ে CBI হেফাজতে থাকাকালীন, মূল অভিযুক্ত লালন শেখের মৃত্য়ু হয়।

আরও পড়ুন, প্রায় ১৩ ঘণ্টা, RG Kar কাণ্ডে এখনও CGO কমপ্লেক্সে সন্দীপ ঘোষ

এবছর জুলাই মাসে, চার্জ গঠন হয় রামপুরহাট মহকুমা আদালতে। এই সপ্তাহের সোমবার এবং মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ ও তথ্যপ্রমাণ পেশের দিন ধার্য করে আদালত। ঘটনার মূল সাক্ষী ও স্বজনহারা মিহিলাল শেখ, নেকলাল শেখ এবং ফটিক শেখের সাক্ষ্য নেওয়া হয়। সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, আদালতে দাঁড়িয়ে কেউই অভিযুক্তদের চেনেন না বলে দাবি করেন। সিবিআইয়ের আইনজীবী পার্থ তপস্বী বলেন,তারা বলেছে অভিযুক্তদের চেনেইনা। ৬ সাক্ষী দিয়েছে। ৩ জন চিনতে পেরেছে। এটা খুবই খারাপ। সব খাপছাড়া বলছেন। অভিযুক্তদের আইনজীবী  মহম্মদ আবু বক্কর সিদ্দিকি বলেন, এটা একদম প্রাখমিক পর্যায় যারা দেবে। তারা যা দেখেছে  তাই বলেছে। যদিও CBI এর আইনজীবীর এমন দাবির পর প্রতিক্রিয়া দিতে চাননি মিহিলালরা । 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget