এক্সপ্লোর

Amit Shah: গরু পাচারে ধৃতই তৃণমূলের জেলার নেতা, নাম না করে অনুব্রতকে নিশানা শাহর

Amit Shah On Anubrata Mondal: বীরভূমের কেষ্ট, দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। বীরভূমে দলের জেলা সভাপতি। অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি।

বীরভূম: গরু পাচার মামলায় জেলে অনুব্রত, আর সিউড়ির সভা থেকে হুঙ্কার শোনা গেল অমিত শাহর গলায়। অনুব্রত মণ্ডলের তৃণমূলে জেলা সভাপতি থাকা নিয়েই কটাক্ষ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি একমাত্র প্রধানমন্ত্রী গরুপাচার, দুর্নীতি, অনুপ্রবেশ রুখতে পারেন। এদিন তিনি বলেন, “যাঁকে জেলে ঢুকিয়েছে ভারত সরকার, তিনি এখনও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় নন, একমাত্র নরেন্দ্র মোদিই গরুপাচার, দুর্নীতি, অনুপ্রবেশ রুখতে পারেন।’’ সিউড়ির সভা থেকে তৃণমূলকে আক্রমণ করে হুঙ্কার অমিত শাহর।

বীরভূমের কেষ্ট, দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। বীরভূমে দলের জেলা সভাপতি। অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি। আর অনুব্রত-হীন বীরভূমে এসে নাম না করে তাঁকেই আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামনেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আর লালমাটির জেলায় ভোট মানেই একটাই নাম, অনুব্রত মণ্ডল।যার এককথায় বীরভূমে বাঘে-গরুতে কার্যত একঘাটে জল খেত, সেই অনুব্রত মণ্ডলকেই ২০২২-এর ১১ অগাস্ট, রাখিবন্ধনের দিন বোলপুরের নিচুপট্টির বাড়ি গ্রেফতার করে CBI। ১৭ নভেম্বর,আসানসোল জেলে বন্দি থাকা অবস্থাতেই, অনুব্রতকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর থেকে ৮ মাসের বেশি, ২৪৭ দিন ধরে জেলবন্দি অনুব্রত মণ্ডল।২০২৩-এর ৭ মার্চ দোলের দিন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এর মাঝে দু'বার বীরভূমে ঘুরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত-র অনুপস্থিতিতে নিজেই বীরভূমের সংগঠনের কাজ দেখার কথা বলেছেন। গড়ে দিয়েছেন বীরভূমে দলের কোর কমিটি। কিন্তু বীরভূমের তৃণমূল সভাপতির পদে কোনও নড়চড় হয়নি। এখনও অনুব্রত মণ্ডলই বীরভূমের জেলা তৃণমূল সভাপতি।এই পরিস্থিতিতে শুক্রবার বীরভূমের সিউড়িতে জনসভা করতে এসে এ নিয়ে প্রশ্ন তোলেন অমিত শাহ। তিনি বলেন, “আমি জিজ্ঞেস করতে এসেছি, যাদের ভারত সরকার গরু পাচারে জেলে পাঠিয়েছে, তাদের জেলা সভাপতি করে রেখেছে। সন্ত্রাস-মুক্তি চান? বিস্ফোরণ বন্ধ করতে চান? গরু পাচার বন্ধ করতে চান? দুর্নীতি বন্ধ করতে হবে? ভাই-ভাতিজাবাজ বন্ধ করতে হবে? মমতা দিদি করতে পারবে? কেবল মোদিজি করতে পারেন।’’

বাংলায় বিজেপি (BJP) সরকার এলে স্বাস্থ্যখাতে বড় সুবিধা মিলবে বলে ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বীরভূমের সভা থেকে কার্যত নির্বাচনী প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন তিনি বলেন, “বাংলায় বিজেপিকে সরকারে আনুন। ৮ কোটি মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যখাতে সুবিধা মিলবে।’’

আরও পড়ুন: Amit Shah: অমিত শাহর সভার সূচিবদল, আজই পুজো দেবেন দক্ষিণেশ্বর মন্দিরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget