এক্সপ্লোর

Firhad Hakim: ‘তুমি কেঁচো হয়ে লাফাবে, আমি হয়ে সাপ হয়ে চুপ থাকব না’, বিরোধীদের হুঁশিয়ারি ফিরহাদের

Birbhum News: পঞ্চায়েত নির্বাচনের আগে শনিবার বীরভূমে যান ফিরহাদ (Birbhum News)। রামপুরহাটে সভাও করেন।

রামপুরহাট: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে কড়া হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। তাঁর সাফ কথা, বাংলায় শান্তিপূর্ণ ভাবে ভোট করতে চাইছে সরকার। কিন্তু বিরোধীরা যদি উস্কানি দেয়, সে ক্ষেত্রে তাঁরাও চুপ করে বসে থাকবেন না। শাসকদলকে সাপ এবং বিরোধীদের কেঁচো বলেও উল্লেখ করলেন ফিরহাদ। 

পঞ্চায়েত নির্বাচনের আগে শনিবার বীরভূমে যান ফিরহাদ (Birbhum News)। রামপুরহাটে সভাও করেন। সেখানেই এমন মন্তব্য করেন তিনি। বলেন, "তুমি শান্তি চাইলে, আমরাও শান্তিতে ভোট করতে চাইব। সরকার আমার, আমার সরকার চাইছে শান্তিতে ভোট হোক। কিন্তু তুমি কেঁচো হয়ে লাফাবে, আমি সাপ হয়ে চুপ থাকব, তা হয় না। উস্কানি দিও না। বাংলায় শান্তিপূর্ণ ভাবেই ভোট হবে।"

আরও পড়ুন: Panchayat Elections 2023: বছর ঘুরতেই পঞ্চায়েত নির্বাচন, একই সঙ্গে বকেয়া পৌরভোট! ফিরহাদের মন্তব্যে জল্পনা

এ দিন রামপুরহাচে জনসভাও করেন ফিরহাদ। সেখানে গরুপাচার মামলায় জেলবন্দি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়েও মুখ খোলেন তিনি। বসেন, "বনের বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে। বাঘ ফিরে এলে শিয়ালরা লেজ গুটিয়ে পালায়। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো। সারাজীবন আটকে রাখতে পারবে না। বাঘ বেরিয়ে এলে শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে।"

বিগত কয়েক মাসে দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতার। অন্য় কারও পাশে সে ভাবে না দাঁড়ালেও, বরাবর অনুব্রতর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ অনুব্রতকে বীরের সম্মানে ফিরিয়ে আনার কথা বলেছিলেন। দলের সাংসদ শতাব্দি রায়ের গলাতেও একই সুর শোনা গিয়েছিল।

পঞ্চায়েত নির্বাচনের সঙ্গেই বকেয়া পৌরভোট!

একই সঙ্গে, এ দিন ফিরহাদ জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সঙ্গেই বকেয়া পৌরভোট মিটিয়ে নেওয়া হতে পারে। তিনি বলেন,  "এটা আমাদের পঞ্চায়েতর সঙ্গে মোটামুটি একসঙ্গেই নির্বাচন করব। একটু আগে পিছবে। সারা বছর নির্বাচন নির্বাচন করলে কাজের ক্ষতি হয়। হাওড়া-বালি সাতটি আছে।" তবে ফিরহাদ সাতটি বললেও, তার বাইরেও একাধিক পৌরসভার নির্বাচন বাকি রয়েছে।

চলতি বছরের ১৩ অগাস্ট ধূপগুড়ি, পাঁশকুড়া, হলদিয়া এবং বুনিয়াদপুর পৌরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মেয়াদ শেষ হয়ে গিয়েছে দুর্গাপুর, নলহাটি, কুর্পাস ক্যাম্প পৌরসভারও। বাকি রয়েছে বালি এবং হাওয়া পৌরসভার নির্বাচনও। আবার  বছর মে মাসেই শে। হয় কালিম্পং, রায়গঞ্জ, ডোমকল, পূজারি এবং কার্শিয়ং পৌরসভার। 

সেরা শিরোনাম

Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Transgender Job: 'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget