এক্সপ্লোর

Kolkata Fire : শহরে ফের অগ্নিকাণ্ড, বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা

Topsia Fire Breakout : প্রচুর সংখ্যক মানুষ জমায়ের করেছে ঘটনাস্থলের কাছে। এই পরিস্থিতিতে রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।

কলকাতা : শহরে ফের অগ্নিকাণ্ড। তপসিয়ায় বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। আধ ঘণ্টা আগে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন আসার কথা থাকলেও, প্রাথমিকভাবে তা দেখা যায়নি। এদিকে, আগুনে ক্রমাগত কিছু না কিছু ফাটার আওয়াজ শোনা যাচ্ছে। অনেকের বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে। তারই ফাটার আওয়াজ বলে অনুমান করা হচ্ছে।

তপসিয়ায় ঝুপড়িতে এখন কার্যত দাউ দাউ করে জ্বলছে একের পর এক ঝুড়ি। ভস্মীভূত একের পর এক বাড়ি, দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রগতি ময়দান থানার পুলিশ। তবে সবথেকে আতঙ্কের বিষয় হল, শিশুদের আটকে থাকার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে ধরাছোঁয়ার বাইরে আগুন। তা নিয়ন্ত্রণে আনায় এখন সবথেকে বড় চ্যালেঞ্জ দমকলকর্মীদের কাছে। কারণ, একদিকে দাহ্য পদার্থ, তার সঙ্গে শুষ্ক আবহাওয়া। যার জেরে আগুনের লেলিহান শিখা তীব্রতর হচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ জমায়েত করেছে ঘটনাস্থলের কাছে। এই পরিস্থিতিতে রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।

সব হারিয়ে হাহাকার ঝুপড়ির বাসিন্দাদের। তাঁরা ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, মাত্র ১০০ মিটার দূরে দমকলের অফিস। তা সত্ত্বেও, ঘটনাস্থলে আসতে দমকলের সময় লাগল আধ ঘণ্টা থেকে ৪৫ মিনিট মতো। শুধু তা-ই নয়, প্রথমবার যখন দমকল এল, তখন তাদের কাছে বড় পাইপ ছিল না। তা থাকলে বা আরও আগে এলে অনেক কিছু রক্ষা করা যেত বলে বক্তব্য তাঁদের। সব হারিয়ে তাঁদের চোখে এখন জল। ২০০-র বেশি ঝুপড়ি পুড়ে ছাই বলে দাবি স্থানীয়দের।

মাসখানেক আগেই অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। তারও ঠিক পাঁচ মাস আগে এই মলের ফুড কোর্টে আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছিল। তারপর কয়েকদিন মল বন্ধও রাখা হয়েছিল। এরপর মাত্র মাস পাঁচেকের মধ্যেই আবারও মলে আগুন লাগে। এবারও উৎসস্থল ছিল ফুডকোর্ট। কসবার অ্যাক্রোপলিস মলের চারতলায় ফুড কোর্টের একটি কাউন্টার থেকে আগুন ছড়ায় । আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বেরোনোর চেষ্টা করেন ফুড কোর্টের কর্মীরা। ওই বহুতলেই রয়েছে বিভিন্ন সংস্থার অফিস। আতঙ্ক ছড়ায় সেখানেই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kali Pujo 2026: কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget