এক্সপ্লোর

Birbhum Bombs Recovered : দগদগে বোমার আঘাতে মৃত্যুর দাগ, বীরভূমের মাড়গ্রামে এবার উদ্ধার তিন ব্যাগ ভর্তি বোমা !

Police Recovered : তাৎপর্যপূর্ণভাবে যেখানে ৩ ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে, সেটি মাড়গ্রামে বোমা ফেটে ২ তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুজাউদ্দিন শেখের খামার বাড়ি।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বীরভূমে (Birbhum ) মাড়গ্রামে উদ্ধার হল ব্যাগ ভর্তি বোমা। পুলিশ সূত্র খবর, মাড়গ্রামে (Margram) বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুজ্জাউদ্দিন শেখের খামার বাড়ি থেকে ৩ টি ব্যাগ ভর্তি বোমা মিলেছে। অন্যদিকে, জগদ্দলে পরিত্যক্ত রেল কোয়ার্টারে মিলল ২টি তাজা বোমা।

দগদগে মৃত্যুর ক্ষত

আবার সেই মাড়গ্রাম। গত সপ্তাহে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধানের ভাই-সহ ২ তৃণমূল কর্মীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাড়গ্রামে উদ্ধার হল ব্যাগ ভর্তি বোমা। তাৎপর্যপূর্ণভাবে যেখানে ৩ ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে, সেটি মাড়গ্রামে বোমা ফেটে ২ তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুজাউদ্দিন শেখের খামার বাড়ি।

গত শনিবার রাতে মাড়গ্রাম ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ এবং দলীয় কর্মী নিউটন শেখ বাইকে করে যাওয়ার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিনই তৃণমূল কর্মী নিউটনকে, রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Rampurhat Medical College Hospital) মৃত ঘোষণা করেন চিকিৎসরা। পরের দিন পঞ্চায়েত প্রধানের ভাই লালটু শেখের SSKM-এ মৃত্যু হয়। 

থমথমে মাড়গ্রাম

বোমা মেরে খুন করার অভিযোগ তোলে পরিবার। এরপরই তদন্তে নেমে সুজাউদ্দিন শেখ ও তাঁর ২ ছেলে সহ ৬জনকে গ্রেফতার করে পুলিশ। এবার সেই সুজাউদ্দিনের খামার বাড়ি থেকে উদ্ধার হল বোমা। তৃণমূলের দাবি, তাদের টিকিটে পঞ্চায়েত সদস্য হলেও বর্তমানে কংগ্রেসে যোগ দিয়েছেন সুজাউদ্দিন। রামপুরহাট ১-এর তৃণমূল ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বলেছেন, 'সুজাউদ্দিনের বিরুদ্ধে বোমা মারা অভিযোগ ওঠে তার বাড়িতেই বোমা মিলেছে। অভিযোগের সত্যতা প্রমাণিত।' পাল্টা রামপুরহাটের কংগ্রেস টাউন সভাপতি শাহজাদা কিনু বলেছেন, 'উনি কংগ্রেস না তৃণমূল ঠিক জানি না।'

উত্তর ২৪ পরগনাতেও উদ্ধার বোমা

সাম্প্রতিক অতীতে বোমা-বারুদের আস্ফালনে বারবার রক্তাক্ত হয়েছে মাড়গ্রাম ! রেহাই পায়নি শৈশব। ন্যদিকে, উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার সুন্দিয়া কলোনিতে পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে দুটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। পরে রেল পুলিশ এসে পরিত্যক্ত ঘরগুলি ভেঙে গুঁড়িয়ে দেয়। কারা, কেন ওখানে বোমা লুকিয়ে রেখেছিল, তা পুলিশ খতিয়ে দেখছে।

আরও পড়ুন- আঁকাবাঁকা অক্ষর, কচি হাতে উঠে এল বুকফাটা কষ্ট, স্কুলের ড্রপবক্সে খুদেদের বিষাদ-পাহাড়

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget