এক্সপ্লোর

School Children Mental Problems : আঁকাবাঁকা অক্ষর, কচি হাতে উঠে এল বুকফাটা কষ্ট, স্কুলের ড্রপবক্সে খুদেদের বিষাদ-পাহাড়

Expert Opinion : আরও বেশি করে সন্তানদের মনের কথা শুনুন। তাদের সময় দিন। তাদের কষ্টের কথা জানুন। এই কষ্ট ঘোচানোর ব্য়বস্থা করুন। পরামর্শ মনোবিদদের।

গৌতম মণ্ডল ও সন্দীপ সরকার, দক্ষিণ ২৪ পরগনা : তাদের মনের কথা লিখতে দেওয়া হয়েছিল। কিন্তু আঁকাবাঁকা কচি হাতে উঠে এসেছে শুধুই বুকফাটা কষ্ট। স্কুল পড়ুয়াদের (School Students) মনের কথা পড়ে স্তম্ভিত শিক্ষকরা (Teachers)।

ড্রপ-বক্সে বিষাদ-পাহাড়

কারও মা নেই। কারও আবার, বাবার আর্থিক সামর্থ নেই। কচি মনের খাতায়, মোটা দাগের এই কষ্টগুলোই ফুটে উঠল টুকরো কাগজে। কাঁপা হাতের লেখায়, স্কুলের ড্রপবক্সে (School Drop Box) জায়গা পেল, মুখ ফুটে না বলতে পারা, বুক ফাটা কথাগুলো। সম্প্রতি, মিডে ডে মিল প্রকল্পের তদারকিতে রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেন্ট্রাল টিম আসার আগে রাজ্য়ের স্কুলগুলির কাছে বেশ কিছু নির্দেশিকা যায়। যেমন, পড়ুয়াদের জন্য় ড্রপবক্স। সেইমতো, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির একটি স্কুলে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্য় রাখা হয় এই ড্রপ বক্স। পড়ুয়াদের বলা হয়, চিরকুটে মনের কথা লিখে বাক্সে ফেলতে। সেই ড্রপ বক্স খুলতেই অবাক শিক্ষক-শিক্ষিকারা।

কী বলছে খুদে-মন ?

ড্রপ-বক্স খুলতেই খোঁজ মিলেছে বিষাদ-সিন্ধুর। কেউ লিখেছে, আমরা খুব গরিব। মা নেই। আমার বন্ধুর মায়েরা কত ভালোবাসে। আবার কেউ লিখেছে, আমার বাবাকে পেনসিল বক্স কিনে দিতে বলেছিলাম, কিন্তু বাবার কাছে টাকা ছিল না। তাই বাবা কিনে দেয়নি। কারোর আবার আফশোশ, সে নাচ শিখতে চেয়েছিল, কিন্তু বাড়ির লোক সেই ইচ্ছেতে দেয়নি আমল। কেউ লিখেছে, আমি বাড়িতে থাকি, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না, আমি কাউকে বলতে পারি না, খুব খারাপ লাগে। কেউ আবার লিখেছে, আমি আমার মাকে খুব মিস করি, আমার মার এত কাজ সেই জন্য় আমি আমার মাকে কাছে পাই না।

চিন্তিত সকলে

এরকমই প্রায় ডজন খানা চিরকুট জমা পড়েছে। প্রতিটাতেই বুকচাপা কষ্ট। এইটুকু বয়সে এত কষ্টের পাহাড় ! কোথায় চেপে রাখে এই খুদের দল ? ভাবাচ্ছে অভিভাবক থেকে শিক্ষক, সবাইকেই। যে প্রসঙ্গে মনোবিদ প্রথমা চৌধুরী বলেছেন, 'বাচ্চাদের মনের কথা জানলে হবে না। পড়তে হবে। বাচ্চাদের থেকে জানা, তাঁদেরকে বেছে বেছে যন্ত্রণায় ভুগছে, রুটিন করে কথা বলা। নিয়মিত সাবজেক্টের মধ্য়ে রাখতে হবে। আগে স্কুলে গল্প বলার ক্লাস হতো। দরকার পড়লে শোনার ক্লাস করতে হবে। এটা যে বলেছে সেটাই বড় ব্য়াপার। বাচ্চারা অনেক মনকষ্টে ভোগে। আমরা এড়িয়ে যাই। এটা শুধু জানলে হবে না। পদক্ষেপ করতে হবে।'

আরও পড়ুন- 'আন্দোলনের ফলেই স্বচ্ছতা' অভাবের সংসারে আশার আলো জুগিয়ে 'আন্দোলনের জয়' বললেন টেটে প্রথম ইনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

NEET Exam: CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের | CJP Protest
BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ
NEET Protest: NEET প্রশ্নফাঁসকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজেও বিক্ষোভ | Kolkata Medical College
Mamata Banerjee: স্কুটি চড়ে লালবাজারের পথে মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget