এক্সপ্লোর

Mayureswar News: উপুড় হয়ে পড়ে মায়ের বিবস্ত্র দেহ, ঘরে ঢুকে আঁতকে উঠলেন ছেলে, চাঞ্চল্য ময়ূরেশ্বরে

Birbhum News: মহিলার ছেলে উজ্জ্বল জানিয়েছেন, সোমবার রাতে পাশের গ্রামে ধর্মরাজ পুজো উপলক্ষে আয়োজিত বাউল গান শুনতে গিয়েছিলেন তিনি।

নান্টু পাল, বীরভূম: ময়ূরেশ্বরে অস্বাভাবিক মৃত্যু মহিলার (Mayureswar News)। ফাঁকাবাড়িতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় উদ্ধার দেহ। তাঁকে খুন করা হয়েছে বলে দাবি বিধবা ওই মহিলার ছেলের। থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে (Unnatural death)। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে এলাকায়। 

ময়ূরেশ্বরে অস্বাভাবিক মৃত্যু মহিলার

বীরভূম (Birbhum News) জেলার ময়ূরেশ্বরের ঘটনা। মৃত মহিলার নাম সুন্দরী বাগদি। বয়স হয়েছিল ৪০ বছর। উলকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বহড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। সোমবার বাড়িতে ছিলেন না তাঁর ছেলে উজ্জ্বল বাগদি। বাড়ি ফিরে রাতে ঘরের মধ্যে তাঁর নিথর দেহ দেখতে পান বলে জানিয়েছেন তিনি। 

মহিলার ছেলে উজ্জ্বল জানিয়েছেন, সোমবার রাতে পাশের গ্রামে ধর্মরাজ পুজো উপলক্ষে আয়োজিত বাউল গান শুনতে গিয়েছিলেন তিনি। বাড়ি ফেরেন রাত দেড়টা নাগাদ। তখনই শোওয়ার ঘরে বিছানার উপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন মায়ের দেহ। মায়ের নিথর দেহে কোনও জামাকাপড় ছিল না, শুধু গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: Assam floods: রেললাইনে কাত হয়ে আস্ত ট্রেন! আতঙ্কের ৪৮ ঘণ্টা কাটালেন ২ হাজারেরও বেশি যাত্রী

উজ্জ্বল জানিয়েছেন, মাকে ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠেন তিনি। তাতেই পাড়া-পড়শি ছুটে আসেন। খবর দেওয়া হয় ময়ূরেশ্বর থানায়। পরে পুলিস এসে উদ্ধার করে নিয়ে যায় মৃতদেহটি। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

সংবাদমাধ্যমে উজ্জ্বল বলেন, ‘‘গতকাল রাত ৮টা নাগাদ আমি পাশের গ্রামে গান শুনতে গিয়েছিলাম। বাড়ি ফিরি যখন দেড়টা বাজছে। ঘরে ঢুকে দেখি, মায়ের গায়ে কাপড় নেই। বিছানায় পড়ে রয়েছে। আমার মনে হয়, গলায় গামছা জড়িয়ে কেউ মেরে দিয়েছে।’’

এলাকায় চাঞ্চল্য

ময়ূরেশ্বর থানার পুলিশ জানিয়েছে, মহিলার ছেলের বয়ানের ভিত্তিতে পাতত অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। মৃত মহিলার শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: কার হাতে থাকবে জোড়াফুল প্রতীক? কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
কার হাতে থাকবে জোড়াফুল প্রতীক? কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Humayun Kabir: 'আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না', হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
'আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না', হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
TMC Councilor Arrested: 'শ্লীলতাহানি, জলা জমি ভরাট, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি' - ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার কলকাতার আরেক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
'শ্লীলতাহানি, জলা জমি ভরাট, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি' - ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার কলকাতার আরেক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
News Live Updates: 'সন্ত্রাস, শ্লীলতাহানি থেকে জলা জমি ভরাট' ! গ্রেফতার তৃণমূলের এই হেভিওয়েট কাউন্সিলর
'সন্ত্রাস, শ্লীলতাহানি থেকে জলা জমি ভরাট' ! গ্রেফতার তৃণমূলের এই হেভিওয়েট কাউন্সিলর

ভিডিও

Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮
Weather News: রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?
Chok Bhanga 6ta: তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Metro : কালীঘাটের পর বেলগাছিয়া মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
কালীঘাটের পর বেলগাছিয়া মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
Lionel Messi: জর্ডনের বিরুদ্ধে খেলবেন না মেসি? আর্জেন্তিনার শেষ গ্রুপ পর্বের ম্য়াচের আগে কী জানালেন স্কালোনি?
জর্ডনের বিরুদ্ধে খেলবেন না মেসি? আর্জেন্তিনার শেষ গ্রুপ পর্বের ম্য়াচের আগে কী জানালেন স্কালোনি?
Rule Of 114: টাকা কতদিনে ৩ গুণ হবে? 'রুল অব ১১৪' আপনাকে বলে দেবে সঠিক হিসাব
টাকা কতদিনে ৩ গুণ হবে? 'রুল অব ১১৪' আপনাকে বলে দেবে সঠিক হিসাব
Volkswagen layoffs : ১ লক্ষ লোকের চাকরি যাবে ! ৪টি কারখানা বন্ধের পরিকল্পনা এই কোম্পানির, ভারতে কী হবে ?
১ লক্ষ লোকের চাকরি যাবে ! ৪টি কারখানা বন্ধের পরিকল্পনা এই কোম্পানির, ভারতে কী হবে ?
Petrol-Diesel Price : ভারতে ১১৩.৫১ টাকা, আর এই দেশে প্রতি লিটার পেট্রোলের দাম মাত্র ২ টাকা, কীভাবে সম্ভব?
ভারতে ১১৩.৫১ টাকা, আর এই দেশে প্রতি লিটার পেট্রোলের দাম মাত্র ২ টাকা, কীভাবে সম্ভব?
Humayun Kabir: 'আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না', হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
'আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না', হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
Full Moon in the Sky: পূর্ণিমায় রাতের আকাশে ‘স্ট্রবেরি মুন’, সোমবার দেখতে পাবেন, ২০২৬ কেন গুরুত্বপূর্ণ জানুন
পূর্ণিমায় রাতের আকাশে ‘স্ট্রবেরি মুন’, সোমবার দেখতে পাবেন, ২০২৬ কেন গুরুত্বপূর্ণ জানুন
Ketan Agarwal Murder: মেঘালয়ে মধুচন্দ্রিমায় স্বামীকে পাহাড় থেকে ফেলে হত্যা ! অভিযুক্ত সোনম রঘুবংশী এখন কোথায়?
'সোনমের জামিনই সিয়াকে উৎসাহ দিয়েছে', দাবি রাজা রঘুবংশীর মায়ের
Embed widget