এক্সপ্লোর

Birbhum News: মা ও দুই শিশুর নলি কাটা দেহ উদ্ধার, গ্রেফতার মাছ ব্যবসায়ী

Death News: পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপড়েনেই ৩ জনকে খুন করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন এক মাছ ব্যবসায়ীকে পাকড়াও করেছে পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমের (Birbhum News) মহম্মদবাজারে নৃশংস খুন। বাড়ি থেকে উদ্ধার মা ও তাঁর দুই শিশু সন্তানের নলি কাটা দেহ। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মহম্মদবাজারের ম্যানেজারপাড়া এলাকায়।

গ্রেফতার মাছ ব্যবসায়ী: পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপড়েনেই ৩ জনকে খুন করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন এক মাছ ব্যবসায়ীকে পাকড়াও করেছে পুলিশ। মহম্মদবাজারের ম্যানেজারপাড়ায় মাটির বাড়িতে এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন লক্ষ্মী মাড্ডি। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মাঠে ধান পুঁততে যাওয়ার কথা ছিল মহিলার। ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করতে যান প্রতিবেশীরা। সাড়া না পেয়ে সন্দেহ হয় তাঁদের। দরজা ঠেলে ভিতরে ঢুকে বীভৎস দৃশ্য দেখতে পান তাঁরা। গ্রামবাসীরা দেখেন, মেঝে জুড়ে ছড়িয়ে রয়েছে জমাট রক্ত। খাটিয়ায় কম্বলে ঢাকা দেওয়া অবস্থায় পড়ে রয়েছে মা ও সাত বছরের মেয়ের নলি কাটা দেহ। নীচে মেঝেয় রড়ে রয়েছে ৫ বছরের ছেলের রক্তাক্ত দেহ। তারও নলি কাটা। নিহত লক্ষ্মী মাড্ডির কাকিমা মহারানি সোরেন বলেন, "যারা মেরেছে ওদের যেন আমরা দেখতে পাই। বৌদি আর ও (নিহত লক্ষ্মী মাড্ডি) ধান পুঁততে যেত আজকে। ও বলছে, এত বেলা হচ্ছে, কই আসে না, আসে না! ওই দেখেছে। আমরা জানি না। আমরাও ভোরে মাঠে যেতাম। তাহলে ওরা পড়েই থাকত।''

মায়ের সঙ্গে দুই নিষ্পাপ শিশুর মর্মান্তিক পরিণতি দেখে আতঙ্কে মহম্মদবাজারের এই আদিবাসী পাড়া। এলাকায় পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালানো হয়। মৃতদেহ উদ্ধার করতে গিয়ে সাময়িক বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। দোষীদের দ্রুত গ্রেফতারি চেয়ে মহম্মদবাজারের ম্যানেজারপাড়ার কাছে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। রাস্তায় শুয়ে পড়ে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। এক মাছ বিক্রেতার সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপড়েনেই এই খুন। দুকড়ি দাস নামের সন্দেহভাজন মাছ ব্যবসায়ীকে পাকড়াও করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী মালতী সোরেন বলেন, "আমি আর থাকতে পারলাম না। রক্ত দেখে আমি পালিয়ে গেলাম কাঁদতে কাঁদতে। ওই বাচ্চাদের কেন এমন হবে! আমরা খুনিকে ধরব, খুনিকে ধরব।''

আরও পড়ুন: Gangasagar Mela 2025: "গঙ্গাসাগরে গিয়েছিলাম... সরকার যথেষ্ট তৎপর'' প্রশাসনের ভূয়সী প্রশংসা প্রদেশ কংগ্রেস সভাপতির

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget