এক্সপ্লোর

Dubrajpur News: ভাঙনের জেরে তৃণমূলের হাতছাড়া দুবরাজপুর পুরসভা, পদ থেকে ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যে দল ছাড়লেন ১২ জন

Dubrajpur Municipality TMC Party Crisis: ভাঙনের জেরে তৃণমূলের হাতছাড়া দুবরাজপুর পুরসভা। পুরসভার পদ ছাড়ার পর দলে দলে দলত্যাগ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ভাঙনের জেরে তৃণমূলের হাতছাড়া দুবরাজপুর পুরসভা। পুরসভার পদ ছাড়ার পর দলে দলে দলত্যাগ। পুরসভার পদ থেকে ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যে দল ছাড়লেন ১২ জন। ১৬ আসনের দুবরাজপুর পুরসভায় ১৬ জনই তৃণমূল কাউন্সিলর। চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ ১২ জন তৃণমূল কাউন্সিলর পুরসভার পদ থেকে ইস্তফা দিয়েছেন। গতকাল তৃণমূলও ছাড়েন তাঁরা। দুবরাজপুরে তৃণমূল ছাড়লেন বুথ সভাপতি, ওয়ার্ড সভাপতি, শহর মহিলা সভানেত্রীও। একাধিক পার্টি অফিসের দেওয়াল থেকে মুছে ফেলা হয়েছে দলীয় প্রতীক। খুলে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও দলীয় পতাকা। 

আরও পড়ুন, ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার কাঁচরাপাড়ার স্কুলে, পুলিশের জালে কারা ? ধৃতদের আজই আদালতে পেশ

রাজ্যে পালাবদলের পর থেকে এখনও পর্যন্ত ইস্তফা দিয়ে দিয়েছেন বিভিন্ন পুরসভার শতাধিক কাউন্সিলর।  যার মধ্যে নবতম সংযোজন হল দুবরাজপুর পুরসভা। সম্প্রতি ডায়মন্ড হারবার পুরসভায় ১৬ জনের মধ্যে ৮ জন কাউন্সিলর পদত্যাগপত্র দেন মহকুমা শাসকের হাতে। ফলতায় ভোটে তৃণমূলের নতুন করে বিপর্যয়ের পরদিন আরও একবার প্রকাশ্যে চলে আসে ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। উত্তর চব্বিশ পরগনায় স্রোতের মতো ইস্তফা দেন একের পর এক পুরসভার কাউন্সিলররা। প্রথমে বিধানসভায় বিপর্যয়, পরাজিত খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হাতছাড়া সাম্রাজ্য়। এরপর ফলতায় সামনে চলে এল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। হাতছাড়া হল প্রাণ ভোমরা সংখ্য়ালঘু ভোটও। আর এরইমধ্য়ে জেলায় জেলায় পুরসভায় ইস্তফা দেন তৃণমূলের কাউন্সিলররা। 

পুরসভায় পদত্যাগের হিড়িক পৌঁছে গেল একদা তৃণমূলের গড় দক্ষিণ ২৪ পরগনাতেও। শুরুটা হল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ডায়মন্ড হারবার থেকেই। সোমবার গণইস্তফা দিলেন ডায়মন্ড হারবার পুরসভার ৮ জন কাউন্সিলর। আরও খান খান হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। গত কয়েকদিনে রাজ্যে ইস্তফা দেওয়া তৃণমূল কাউন্সিলরের সংখ্যাটা সেঞ্চুরি পার করে গেছে। হালিশহর পুরসভার ১৬ জন কাউন্সিলর, ভাটপাড়া পুরসভার ৩২ জনের মধ্যে ৩২ জনই, গারুলিয়া পুরসভার ১৮ জন, কাঁচরাপাড়ার ১৪ জন, উত্তর ব্যারাকপুর পুরসভার ১৫ জন,ডায়মন্ড হারবার পুরসভার ৮ জন, এবং কাঁথি পুরসভার ১২ জন কাউন্সিলর ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন। সোমবার কাউন্সিলরদের ইস্তফার হিড়িক পৌঁছে গেছে ডায়মন্ড হারবার পুরসভা পর্যন্ত। ডায়মন্ড হারবার পুরসভায় মোট আসন ১৬। সবকটি আসনই ছিল তৃণমূলের দখলে। এর মধ্যে ইস্তফা দেন ৮ জন কাউন্সিলর।

 

Advertisement

সেরা শিরোনাম

Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget