এক্সপ্লোর

Money Found In School: ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার কাঁচরাপাড়ার স্কুলে, পুলিশের জালে কারা ? ধৃতদের আজই আদালতে পেশ

Kachrapara School Money Scam: কাঁচরাপাড়া হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলে এক কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

উত্তর ২৪ পরগনা: কাঁচরাপাড়া হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলে এক কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার স্কুলের একাউন্টেন্ট ও জুনিয়র একাউন্টেন্ট। তাদেরকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করবে বীজপুর থানার পুলিশ।

আরও পড়ুন, তৃতীয়বারের জন্য রথীন ঘোষকে তলব করল ED

কাঁচরাপাড়ার বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলে টাকার পাহাড়। স্কুলে ভল্ট থেকে উদ্ধার হল প্রায় ২ কোটি টাকা। এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন, বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাই ও কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী। ঘটনার পর থেকেই তাঁর খোঁজ মিলছে না। খাস কলকাতার বুকে সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুল। শিক্ষা প্রতিষ্ঠানে ফের টাকার পাহাড়। ভল্ট থেকে উদ্ধার হল প্রায় পৌনে ২ কোটি টাকা। কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল। এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন, বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাই ও কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী।

বই বিক্রেতা  তন্ময় দাস বলেন, গৌতম ঘোষ দস্তিদার পাশের ঘর ম্য়াডামকে নিয়ে বসে গান গাইত, আমরা বসে বসে শুনতাম। বিভিন্ন থানার বড়বাবুরা এখানে এসে আড্ডা মারত। সাড়ে ৫টা থেকে সাড়ে ৮ টা, ৯টা, ১০টা অবধি এটা একটা আখড়া ছিল। এই স্কুলের হিসাবরক্ষক অভীক নাগ। শোনা যাচ্ছে, সম্প্রতি তিনি ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। স্কুল কর্তৃপক্ষের তরফে বলা হয় হিসেব বুঝিয়ে দিতে। সেই কারণেই, বুধবার স্কুলের ভল্ট খোলা হয়। আর তারপরই চোখ কপালে ওঠার জোগাড়।স্কুলের ভল্টে প্য়াকেটে মোড়া রাশি রাশি টাকা। প্রায় ১৮ থেকে ২০টা প্য়াকেট। প্রথম প্য়াকেটেই ছিল ২৬ লক্ষ টাকা নগদ। খবর দেওয়া হয় বীজপুর থানায়। আনা হয় টাকা গোনার মেশিন। শুরু হয় ভল্ট থেকে টাকা গোনা। টাকা গুণতে গুণতে প্রায় ভোর হয়ে যায়।

এরপরই বীজপুর থানায়, স্কুলের পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারী, সম্পাদক গৌতম ঘোষ দস্তিদার হিসাব রক্ষক অভীক নাগ ও জুনিয়র হিসাবরক্ষক সায়ন পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রিন্সিপাল। অ্য়াকাউন্ট্য়ান্ট অভীক নাগের হোয়াটস অ্য়াপ চ্য়াট থেকে উদ্ধার হয়েছে কেউ বা কারা তাকে কোথায় টাকা রাখতে হবে, সেটা নির্দেশ দিচ্ছে। 

Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget