এক্সপ্লোর

Bomb Recover: জেলবন্দি সিপিএম নেতার বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার, চাঞ্চল্য মাড়গ্রামে

Birbhum News: দোষীদের গ্রেফতারির দাবি তুলে পুলিশকে বোমা উদ্ধারে বাধা দেন তারা। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়েছে।

বীরভূম: বীরভূমের (Birbhum) মাড়গ্রামে আবার বোমা উদ্ধার হল। এবার তপন গ্রামে জেলবন্দি সিপিএম নেতার বাড়ির পাশ থেকে দু ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, সিপিএম নেতা ইয়াকুব শেখকে ফাঁসানোর জন্য তাঁর বাড়ির পাশে বোমা রেখে গেছেন তৃণমূল কর্মীরা। দোষীদের গ্রেফতারির দাবি তুলে পুলিশকে বোমা উদ্ধারে বাধা দেন তাঁরা। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

মাড়গ্রামে আবার বোমা উদ্ধার: পঞ্চায়েত ভোটের আগে বাংলা কি বোমা-বারুদের আখড়ায় পরিণত হচ্ছে? একের পর এক ঘটনায় এই প্রশ্ন ক্রমশ জোরাল হয়ে উঠছে। মাথাভাঙা, মানিকচক, কুলপি মিনাখাঁ, কাঁকিনাড়া, পূর্ব মেদিনীপুরে বোমা উদ্ধার থেকে ফাটার মতো ঘটনা ঘটেছে। আর এবার মাড়গ্রামে দু ড্রাম ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। জেলবন্দি সিপিএম নেতার বাড়ির পাশ থেকেই এই বোমা উদ্ধার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সিপিএম নেতাকে ফাঁসাতেই বাড়ির পাশে বোমা রেখেছিল তৃণমূল কর্মীরা। গত ৪ ফেব্রুয়ারি মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। পরে হাসপাতালে মৃত্যু হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইয়ের। তার এক সপ্তাহের মাথায় বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর খামার বাড়ি থেকে ৩ ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। 

কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় উদ্ধার হচ্ছে বোমা, অস্ত্র। বোমা ফেটে রক্তাক্ত হচ্ছে শৈশব। শুকনো পাতা ঝাঁট দেওয়ার সময়, বোমা ফেটে জখম হলেন মা ও ৬ বছরের শিশু। গতকাল ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ইটাবেড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুকনো পাতা ঝাঁট দিয়ে পরিষ্কার করছিলেন মা। সঙ্গে ছিল ৬ বছরের ছেলে। পাতার আড়ালে লুকিয়ে রাখা বোমা ফেটে ২ জনেই জখম হন। মা ও ছেলেকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা শুকনো পাতার স্তূপে বোমা মজুত করেছিল খতিয়ে দেখছে ভূপতিনগর থানার পুলিশ। 

চলতি মাসে মাড়গ্রামে বিস্ফোরণে মৃত্যু হয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই ও এক তৃণমূল কর্মীর। তার কিছুদিন পর বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর বাড়ি থেকেও বোমা উদ্ধার হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার বীরভূমে বোমা উদ্ধার হল। গত সপ্তাহে সিউড়ির সদাইপুরে উদ্ধার হয় ৫ ড্রাম ভর্তি তাজা বোমা।গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার গভীর রাতে লালমোহনপুর, সাহাপুর ও তুরুপের হাট গ্রামে অভিযান চালায় সদাইপুর থানার পুলিশ। ৩টি গ্রামের সংযোগস্থলে ক্যানালের পাশে ঝোপের মধ্যে লুকোনো ছিল বোমাভর্তি ৫টি ড্রাম। উদ্ধার হওয়া ৫০টি বোমা, রবিবার ভোরে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার শাসনে অস্ত্র-সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি রিভলভার, ৪ রাউন্ড কার্তুজ ও একটি ধারাল অস্ত্র।

আরও পড়ুন: Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের পরিচারকের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget