এক্সপ্লোর

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের পরিচারকের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

Birbum News: অনুব্রত মণ্ডলের পরিচারক বিজয় রজকের নামে খোলা ওই অ্য়াকাউন্টে এখনও ১৫ লক্ষ টাকা রয়েছে, যা তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিহীন বলে মনে করছে সিবিআই।

প্রকাশ সিনহা, কলকাতা: এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পরিচারকের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। সিউড়ির সমবায় ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টের তদন্তে নেমে এই প্রথম কোনও অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই। অনুব্রত মণ্ডলের পরিচারক বিজয় রজকের নামে খোলা ওই অ্য়াকাউন্টে এখনও ১৫ লক্ষ টাকা রয়েছে, যা তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিহীন বলে মনে করছে সিবিআই। এত টাকার উৎস কী? কে ওই টাকা রাখল? তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিউড়ির সমবায় ব্যাঙ্কে ৩০০-র বেশি বেনামি অ্যাকাউন্ট খুলে গরুপাচারের কালো টাকা সাদা করার কাজে ব্যবহার করা হয়েছিল বলে, সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। 

অ্য়াকাউন্ট ফ্রিজ করল সিবিআই: গরু পাচার মামলার তদন্তে নেমে, গত মাসে আরও বিপুল সংখ্য়ক বেনামি অ্য়াকাউন্টের হদিশ পেয়েছিল সিবিআই। যার ফলে মোট বেনামি অ্য়াকাউন্টের সংখ্য়া দাঁড়াল ৩৩০।এইসব অ্য়াকাউন্টের মাধ্য়মে গরু পাচারের কালো টাকা সাদা হয়েছে বলে সিবিআইয়ের অনুমান। ওই ব্যাঙ্কেই অ্যাকাউন্ট ছিল বিজয় রজকের। তাঁর আয়ের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা লক্ষাধিক টাকা সঙ্গতিহীন বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের তরফে ব্যাঙ্কে জানানো হয়েছে, বিজয় রজকের অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে। ওই অ্যাকাউন্ট থেকে যেন কোনও লেনদেন না হয় সেদিকেও নজর দিতে হবে। 

গত মাসের শুরুতেই গরু পাচার মামলার তদন্তে সিবিআইয়ের স্ক্য়ানারে উঠে আসে সিউড়ির সমবায় ব্য়াঙ্ক। ৫ জানুয়ারি সিউড়ির এই সমবায় ব্য়াঙ্কে হানা দেয় সিবিআই। এরপর এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে আসে, চাঞ্চল্য়কর তথ্য়। যেমন পিয়াশালা গ্রামের বাসিন্দা গোপাল ঘোষের নামে সিউড়ির সমবায় ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল। সিবিআই সূত্রে দাবি, সেই অ্য়াকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে।অথচ পরিবারের দাবি, গোপাল ঘোষ বছর তিনেক আগেই মারা গেছেন। বীরভূমের হরিপুর গ্রামের বাসিন্দা সুন্দরী বাসকি লেখাপড়া জানেন না। কোনও জায়গায় সাক্ষরের প্রয়োজন হলে টিপ সই দেন! কিন্তু আশ্চর্যের বিষয় হল, সিউড়ির সমবায় ব্যাঙ্কে তাঁর নামেও অ্যাকাউন্ট রয়েছে। আর যিনি নিজে বলছেন, টিপসই দেন, অথচ অ্যাকাউন্ট খোলার ফর্মের নিচে তাঁর নামের সই-ও রয়েছে এবিপি আনন্দর অন্তর্তদন্তে এমনও একজনের হদিশ মিলেছে, যাঁর আধার কার্ড পঞ্চায়েত দফতরে জমা দেওয়া হয়েছিল। নাম - বসন্ত মাঝি। এক বছর আগে মৃত্যু হয়েছে। কিন্তু তাঁর নামে সিউড়ির সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্ট এখনও সচল।

আরও পড়ুন: Bomb Recover: জেলবন্দি সিপিএম নেতার বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার, চাঞ্চল্য মাড়গ্রামে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget