এক্সপ্লোর

Birbhum News: নানুরে সিপিএম বিধায়ক খুনের মামলায় ১১ বছর পর বেকসুর খালাস তৃণমূলের ৪৩

Birbhum News: আনন্দ দাস খুনের মামলায় মোট ৪৮ জন তৃণমূল কর্মী-সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। বিচারাধীন অবস্থায় তাঁদের মধ্যে পাঁচ জন মারা গিয়েছেন।

গোপাল চট্টোপাধ্যায়, নানুর: এক দশক আগে খুন হয়েছিলেন নানুরের (Nanoor) সিপিএম বিধায়ক আনন্দ দাস (CPM MLA Ananda Das Murder)। সেই মামলায় অভিযুক্ত ৪৩ জন তৃণমূল (TMC) কর্মী-সমর্থকই বেকসুর খালাস পেয়ে গেলেন আদালতে। তাতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছেন সিপিএম (CPM) নেতৃত্ব। তাঁদের অভিযোগ, বাড়ি থেকে বার করে নিয়ে গিয়ে খুন করা হল এক জনকে। অথচ অভিযুক্তরা ছাড়া পেয়ে গেলেন। বাংলায় আইনের শাসন নেই বলেই এমনটা সম্ভব হল বলে দাবি বিজেপি-রও (BJP)।

আনন্দ দাস খুনের মামলায় মোট ৪৮ জন তৃণমূল কর্মী-সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। বিচারাধীন অবস্থায় তাঁদের মধ্যে পাঁচ জন মারা গিয়েছেন। সোমবার সল্টলেক বিশেষ আদালত বাকি ৪৩ জনকে বেকসুর খালাস করেছে। আদালতের এই রায়েই ক্ষুব্ধ লালশিবির। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম বলেন, ‘‘এই রায় অত্যন্ত দুঃখজনক। বাড়ি থেকে বার করে নিয়ে গিয়ে নির্মম ভাবে খুন করা হয়েছিল প্রাক্তন বিধায়ক আনন্দ দাসকে। তৃণমূল কর্মীরা প্রকাশ্যে গুলি করে খুন করেছিল। তার পরেও খালাস পেয়ে গেল সকলে। অত্যন্ত দুঃখের বিষয়। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছি। এ নিয়ে অবশ্যই পরবর্তী পদক্ষেপ করব আমরা। দোষীদের শাস্তি দিয়ে তবে ছাড়ব।’’

৪৩ জন বেকসুর খালাস পেয়ে যাওয়ায় তিনি স্তম্ভিত বলে জানিয়েছে বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহাও। তিনি বলেন, ‘‘সত্যিই অবাক হচ্ছি। আমরা কোন পশ্চিমবাংলায় বাস করছি! এখানে আইনের শাসন বলতে কিছু নেই। এখানে শুধু তৃণমূলের শাসন চলছে। যাঁরা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত, ভীতসন্ত্রস্ত হয়ে এমন রায় দিতে বাধ্য হচ্ছেন তাঁরা।  তৃণমূল করেন বলেই বেকসুর খালাস পেলেন ওই ৪৩ জন।  বাংলায় এক দিন নিশ্চয়ই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। নতুন করে আবার খাতা খোলা হবে সে দিন।’’

কিন্তু বিরোধীদের অভিযোগ কানে তুলতে নারাজ নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘২০১০ সালে আনন্দ দাস খুনের মামলায় 48 জন তৃণমূল কর্মীকে ইচ্ছাকৃত ভাবে দোষারোপ করা হয়েছিল। তৃণমূল কংগ্রেস আইনের প্রতি আস্থা রাখে। আজ প্রমাণিত হয়ে গেল, ওই ঘটনার সঙ্গে তৃণমূলের  কোনও যোগাযোগ ছিল না। তাই ৪৩ জনই খালাস পেলেন। দুঃখের বিষয় মারা যাওয়া পাঁচ জন তা দেখে যেতে পারলেন না।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget