Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
Taslima Nasrin Returns Kolkata: কলকাতায় এলেন তসলিমা নাসরিন, প্রায় দু দশক পর শহরে এসে কী প্রতিক্রিয়া লেখিকার ?

কলকাতা: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন। আগামীকাল শহরের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। কলকাতায় আসতে পেরে ভাল লাগছে, প্রতিক্রিয়া লেখিকার।
আরও পড়ুন, "যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
বই-বিতর্কে তাঁকে ছাড়তে হয়েছে দেশ
বাংলাদেশের ময়মনসিংহ-তে জন্মগ্রহণ করেছিলেন তসলিমা নাসরিন। কিন্তু নিজের দেশে থাকার সৌভাগ্য, তার দীর্ঘতর হয়নি। তার লেখা বই 'লজ্জা' নিয়ে বিতর্ক চরমে ওঠে। আসে প্রাণনাশের হুমকিও। বই-বিতর্কের পর , ১৯৯৪ সালে তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। তারপর দীর্ঘ দুই দশক কেটে গিয়েছে। তিনি কখনও আমেরিকা , ইউরোপ , আবার কখনও ভারতে বসবাস করেছেন। কলকাতায় বেশ অনেকটা সময় কাটিয়েছেন তিনি। কিন্তু সেটাও দীর্ঘ স্থায়ী হয়নি। কারণ ২০০৭ সালের নভেম্বরে, কলকাতায়, তাঁর একটি বইকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ মোড় নেয়।
কলকাতাকে তিনি বরাবরই নিজের দ্বিতীয় বাড়ি বলেই অতীতে উল্লেখ করে এসেছেন
মূলত বিতর্কের মূল কেন্দ্রবিন্দু ছিল, তার লেখা বই 'দ্বিখণ্ডিত।' যা ব্য়ান করার দাবি তুলেছিল ইসলামিক সংগঠনগুলি। তারপর নিরাপত্তাজনিত কারণেই ওই বছর কলকাতা ছাড়তে বাধ্য হন। রাজ্য ছেড়ে তিনি কড়া নিরাপত্তার মধ্যে তিনি প্রথমে জয়পুর এবং পরে দিল্লিতে স্থানান্তরিত হন। তারপর বিদেশের মাটিতেই সাহিত্যচর্চা চালিয়ে গিয়েছেন তিনি। এদিকে বারবার এশহরের আসার ইচ্ছেপ্রকাশ করলেও, সেই আশাপূরণ হয়নি। তবে পশ্চিমবঙ্গে পালাবদলের পর , প্রায় দুই দশক পর এবার কলকাতায় এলেন তসলিমা। যে শহরকে তিনি বরাবরই নিজের দ্বিতীয় বাড়ি বলেই অতীতে উল্লেখ করে এসেছেন ।
কলকাতায় ফিরতে পারার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তসলিমা নাসরিন
জানা গিয়েছে, কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা নাসরিন। যেখানে তিনি সকলে মধ্য়ে উপস্থিত হয়ে কবিতা শোনাতে পারেন বলে খবর। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় উপস্থিত থাকার কথা রয়েছে। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর, সাহিত্যর এই সম্মেলন, খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তসলিমা নাসরিন বলেছেন, আমার মনে হচ্ছে, আমি যেন নিজের দেশে ফিরে এসেছি। আমার হৃদয়ে, এই বাংলা কখনও কাঁটাতারের বেড়া টানেনি। তবে পূর্ব বাংলা এখনও আমার জন্য দ্বার বন্ধ রেখেছে, তাই পশ্চিমবঙ্গই আমার বাড়ি।' তবে কলকাতায় ফিরতে পারা এবং নিরাপত্তা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তসলিমা নাসরিন।
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda





















