এক্সপ্লোর

Birbhum News : গা শিউরে ওঠা ঘটনা! বিসর্জনের দিন যুবকের মুখে বাজি ঢুকিয়ে পুড়িয়ে দিল ভিলেজ পুলিশ

চোখের সামনে জ্বলল মুখ। যন্ত্রণায় কাতরাতেন যুবক। গা শিউরে ওঠা, ভয়াবহ সেই দৃশ্য দেখে কেঁপে উঠল মানুষ। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:  বীরভূমে বিসর্জনের শোভাযাত্রায় ঘটে গেল নৃশংস ঘটনা। মাড়গ্রামে যুবকের মুখে বাজি ঢুকিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল ভিলেজ পুলিশের বিরুদ্ধে। চোখের সামনে জ্বলল মুখ। যন্ত্রণায় কাতরাতেন যুবক। গা শিউরে ওঠা, ভয়াবহ সেই দৃশ্য দেখে কেঁপে উঠল মানুষ।  

স্থানীয় সূত্রে খবর, দুর্গা প্রতিমা নিরঞ্জনের দিন বাজি ফেটে গুরুতর আহত হয়েছেন যুবক হেমন্ত বাগদি। তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। যন্ত্রণায় ছটফট করছেন তিনি। পুড়ে গিয়েছে মুখগহ্বর।

কিন্তু কেনই বা এমন নৃশংস কিছু ঘটাতে গেল আক্রমণকারী? এলাকা সূত্রে খবর,  পুরনো শত্রুতার জেরেই এই কাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। পরিবারে দাবি, নিষিদ্ধ বাজি 'ব্ল্যাক ক্যাট' যুবকের মুখে ঢুকিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। যদিও পুলিশের দাবি বাজিটি সম্ভবত কালীপটকা।

পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে স্ত্রীকে নিয়ে বিসর্জনের শোভাযাত্রা দেখতে যাওয়ার পথে হেমন্ত বাগদির সঙ্গে এই নির্মম ঘটনা ঘটান ভিলেজ পুলিশ সজল মার্জিত। ভয়ঙ্কর এই কাণ্ড ঘটতেই হইচই পড়ে যায় এলাকায়। বিসর্জনের শোভাযাত্রা বন্ধ করে দেন
ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানা। অভিযুক্ত সজল মার্জিতকে আটক করা হয়েছে। কিন্তু এই ঘটনা কেন ঘটাল সজল? আপাতত মুখে কুলুপ তার। এই ঘটনার পর থেকেই এলাকা থমথমে। এমন নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সকলে। 

সিভিক ভলান্টিয়ারের ইউনিফর্মেই দেবী দুর্গার গয়না চুরি               

অন্যদিকে আবার  দুর্গাপুজোর বিজয়ার দিনই সিভিক ভলান্টিয়ারের ইউনিফর্মেই দেবী দুর্গার সব সোনার গয়না চুরির অভিযোগ উঠল।  সিসি ফুটেজ দেখতেই কুকীর্তি ফাঁস হয়। ঘটনায়  ২ সিভিক ভলান্টিয়ার-সহ তিন জনকে গ্রেফতার করা হয়। মালদার গাজোলের একলাখি গান্ধীমোড় সর্বজনীনের পুজোর এই ঘটনা ঘিয়ে এলাকায় শোরগোল পড়ে যায়। 
 
 দশমীতে বিসর্জনে গিয়ে মৃত্যু

অন্যদিকে, বৃহস্পতিবার দশমীতে কলকাতায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। প্রতিমা বিসর্জনে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের।  আলিপুর চিড়িয়াখানার দিক থেকে রেসকোর্সের দিকে যাওয়ার রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। চিড়িয়াখানার পর সেতুতে উঠতে গিয়ে হাইট বারে ধাক্কা খেয়ে নীচে পড়ে যান ওই যুবক। মাথায় আঘাত পেয়ে বেহালা সেনহাটি দুর্গোৎসব কমিটির সদস্য উৎসব চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। ঘটনায় মর্মাহত পরিবার ও পুজো কমিটির সকলে। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget