এক্সপ্লোর

Birbhum News: কোপাই নদীর বুক কংক্রিটের পিলার, বেআইনি নির্মাণের অভিযোগে শুরু প্রতিবাদ

Illegal Construction: শান্তিনিকেতনের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িয়ে থাকা নদীর বুক চিরেই হচ্ছে বেআইনি নির্মাণ। কোপাই নদীর বুকে রাতারাতি মাথা তুলে দাঁড়িয়েছে কংক্রিটের পিলার

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: কোপাই নদীর বুকে রাতারাতি তোলা হয়েছে কংক্রিটের পিলার। নদীতীরের একটা অংশ পাঁচিল দিয়ে ঘিরে শুরু হয়েছে বেআইনি নির্মাণ (Illegal Construction)। প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন আশ্রমিকদের পাশাপাশি স্থানীয়দের একাংশ। তৃণমূলের একাংশের মদতেই চলছে কোপাই বেদখলের কাজ, নিশানা করেছে বিজেপি। উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বেআইনি নির্মাণের অভিযোগে সরব: শান্তিনিকেতনের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িয়ে থাকা নদীর বুক চিরেই হচ্ছে বেআইনি নির্মাণ। কোপাই নদীর বুকে রাতারাতি মাথা তুলে দাঁড়িয়েছে কংক্রিটের পিলার। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের জনপ্রিয় এই নদীর তীরের একটা বড় অংশ ঘিরে তুলে দেওয়া হয়েছে ইটের বড়সড় পাঁচিল।আর তার বিরুদ্ধেই প্রতিবাদে গর্জে উঠেছেন স্থানীয় বাসিন্দা থেকে বিশ্বভারতীর আশ্রমিকদের একাংশ। তাঁদের প্রিয় কোপাইকে বাঁচাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নদীর পাশেই অবস্থান বিক্ষোভে বসেছেন আন্দোলনকারীরা।

কোপাই নদী বাঁচাও কমিটির সদস্য ও বিশ্বভারতীর অধ্যাপক কিশোর ভট্টাচার্য বলেন, “কবিগুরুর ভালবাসার নদী কোপাইকে রক্ষার জন্য অবস্থানে বসেছি। কার মদতে এটা হচ্ছে জানি না। আমরা শতাধিক মানুষ এর প্রতিবাদে সই করেছি। এটা সকল স্তরে জানাব। চাইব রাজ্য সরকার এগিয়ে আসুক।’’ সরকারি নিয়ম অনুযায়ী, মিষ্টি জলের নদীর তীর চারণভূমি। নদী তীরের ৫০০ মিটার পর্যন্ত কোনও নির্মাণ করা যায় না৷ পরিবেশপ্রেমীদের আশঙ্কা, এখনই ব্যবস্থা না নেওয়া গেলে কোপাই মুছে যেতে পারে মানচিত্র থেকে। ভূতত্ত্ববিদ মলয় মুখোপাধ্যায় বলেন, “যেভাবে কোপাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তার প্রতিবাদ করছি। যেভাবে বাণিজ্যের থাবা এগিয়ে এসেছে, এটা আশঙ্কার। হয়ত এই প্রতিবাদের পরে সক্রিয় হবে সরকার।’’

কোপাইয়ের তীরে বেআইনি নির্মাণের কাজ বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অবস্থানকারীরা। এদিকে তৃণমূলের একাংশের মদতেই কোপাই বেদখল হচ্ছে বলে অভিযোগ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। তাঁর অভিযোগ, ‘সব জেনে চোখ বন্ধ রেখেছে প্রশাসন।’ এবিষয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “অন্যায় কাজ হলে পদক্ষেপ নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এখানকার বিধায়করা নিশ্চয়ই পদক্ষেপ নেবে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Kolkata Metro:যাত্রীদের সুবিধার্থে বিশেষ বন্দোবস্ত, বইমেলার জন্য চলবে অতিরিক্ত মেট্রো

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget