এক্সপ্লোর

Birbhum News: 'ইটের জবাব পাটকেলে আমায় দিতেই হবে' এবার হুঁশিয়ারি কাজল শেখের; কীসের ইঙ্গিত তৃণমূল নেতার?

West Bengal News: কার উদ্দেশে হুঁশিয়ারি দিলেন বীরভূমের তৃণমূল নেতা ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ? নাম না করে কি নিশানা করলেন অনুব্রত মণ্ডল ও তাঁর অনুগামীদের?

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:  বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মুখে শোনা গেল হুঁশিয়ারি। সম্প্রতি পঞ্চদশ অর্থ কমিশনের রিপোর্টে অবনমন হয়েছে বীরভূম জেলা পরিষদের। যা নিয়ে মুখ খুলেছিলেন অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠরা। এই আবহে কার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন কাজল শেখ? তুঙ্গে জল্পনা। 

কার উদ্দেশে হুঁশিয়ারি দিলেন বীরভূমের তৃণমূল নেতা ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ? নাম না করে কি নিশানা করলেন অনুব্রত মণ্ডল ও তাঁর অনুগামীদের? তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা। সম্প্রতি পঞ্চদশ অর্থ কমিশনের রিপোর্টে দেখা গেছে, টাকা খরচের নিরিখে তৃতীয় থেকে একাদশে নেমে এসেছে বীরভূম জেলা পরিষদ। আর এই জেলা পরিষদেরই সভাধিপতি কাজল শেখ। এর আগে একাধিকবার কেন্দ্রীয় সরকারের তরফে পুরস্কার পেয়েছে বীরভূম জেলা পরিষদ। কিন্তু
একবছরের মধ্যে এই অবনমনের কারণ ঘিরে শুরু হয়ে যায় কাটাছেঁড়া। অনুব্রত মণ্ডল বলেন, "বীরভূম জেলা পরিষদ পশ্চিমবঙ্গে এক নং এই ছিল। চার চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে ছিল। ১১নং এই নেমে এসেছে এটা দুঃখের বিষয়।'' গত ২ বারের জেলা সভাধিপতি বিভাস রায়চৌধুরীর বক্তব্যে ইঙ্গিতপূর্ণভাবে উঠে আসে টিম ওয়ার্কের কথা। তিনি বলেন, "পঞ্চাশ শতাংশ কাজ হয়নি এটা অভিপ্রেত নয়। অনুব্রত মন্ডলের প্রচেষ্টায় বীরভূম টিম, জেলা পরিষদের টিম নিয়ে কাজ করেছি। এখন সেই টিম নেই।''

এই প্রেক্ষাপটে মুখ খুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, যিনি অনুব্রত-বিরোধী বলেই পরিচিত। কাজল শেখ বলেন, "প্রথম যখন তৃণমূল কংগ্রেস দল গঠন হল ১৯৯৮ সালে। প্রথম সভাপতি কে ছিল? দ্বিতীয় সভাপতি কে ছিল? তৃতীয় সভাপতি কে ছিল? চতুর্থ সভাপতি কে হল? আমার মুখটা না খোলালেই ভাল হয়। আমি সবাইকে বলব সংযত থাকার জন্য। কারণ দল আমাদের সবসময়ের জন্য বলে যে সংযত থাকার জন্য। অভ্যন্তরীণ বিষয়গুলো অভ্যন্তরীণ আলোচনা করাই সঠিক।''

বীরভূমের রাজনীতিতে অনুব্রত-কাজলের দ্বন্দ্ব নতুন নয়। ২ বছরেরও বেশি সময় তিহাড়ে বন্দি থাকার পর অনুব্রত মণ্ডল ফিরতেই ফের মাথাচাড়া দেয় সংঘাত। এরই মধ্যেই জয়দেব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় কাজল শেখকে। এবার আবার নাম না করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গেল কাজল শেখের মুখে। তিনি বলেন, "কাউকে প্রণাম করার অর্থ এটা নয়, মাথা নত করা। প্রণাম করার অর্থ হচ্ছে তাঁকে সম্মান দেওয়া। এবার যদি কেউ সম্মান নিতে না চায় তাহলে ভাই আমার তো কিছু করার নেই। তখন তো ইটের জবাব পাটকেলে আমায় দিতেই হবে। সেটাই চলছে।''

আরও পড়ুন: Deucha Pachami: মুখ্য়মন্ত্রীর ঘোষণার পরই তৎপরতা, দেউচা পাঁচামিতে শুরু কয়লাখনির কাজ

সেরা শিরোনাম

News Live Updates: 'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget