এক্সপ্লোর

Deucha Pachami: মুখ্য়মন্ত্রীর ঘোষণার পরই তৎপরতা, দেউচা পাঁচামিতে শুরু কয়লাখনির কাজ

Birbhum News: বুধবার, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে, দেউচা-পাঁচামিতে কয়লা খনির কাজ শুরুর কথা ঘোষণা করেছিলেন মুখ্য়মন্ত্রী।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্য়মন্ত্রীর ঘোষণার পরই, বীরভূমে দেউচা পাঁচামিতে শুরু হয় গেল কয়লাখনির কাজ। জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে হল ভূমিপুজো। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্য়েই কর্মীদের নিয়োগ করতে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। 

বুধবার, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে, দেউচা-পাঁচামিতে কয়লা খনির কাজ শুরুর কথা ঘোষণা করেছিলেন মুখ্য়মন্ত্রী। বৃহস্পতিবার রাতে, বীরভূমের মহম্মদবাজারে, প্রস্তাবিত এলাকায় শুরু হল খনন কাজ।mমহম্মদবাজার ব্লকে প্রায় ৪ ঘণ্টা ধরে জেলাশাসক ও পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করেন অনুব্রত মণ্ডল। তারপরই দেউচা-পাঁচামিতে শুরু হয় খননকাজ। মহম্মদ বাজারের বাসিন্দা বলেন, "আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আমাদের এখানে শিল্প হলে, আমাদের সমস্ত গ্রামের ছেলেদের চাকরি হবে। আদিবাসীদের চাকরি হবে। পাট্টা হবে। SC, ST-দের। পানীয় জলের ব্য়বস্থা হবে। স্কুল হবে, হাসপাতাল হবে, খেলার গ্রাউন্ড হবে। এই উন্নয়নকে আমরা স্বাগত জানাই। এলাকায় অর্থনৈতিক অবস্থার খুবই উন্নতি হবে। আমরা চাই, এটার তাড়াতাড়ি উন্নতি হোক এবং, আজ তো আরম্ভ হচ্ছেই, তাড়াতাড়ি যেন বড় আকারে কর্মসংস্থান হয়ে যায়।''

প্রশাসনের তরফে মিলেছে কর্মসংস্থানের আশ্বাসও। বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, "ব্য়াসল্ট মাইনিং যেটা হবে, সেখানে আমরা এলাকার মানুষজনই তাঁরা করবেন।  লেবাররা সব এখানকারই। আশপাশের ৪-৫টি গ্রামেরই হবে। তাঁদেরও রেজিস্ট্রেশন আজকে চলছে থানায় বসে।'' জেলাশাসক জানিয়েছেন, খনির জন্য় প্রস্তাবিত এলাকায় যে গাছগুলি আছে, সেগুলিকে অন্য়ত্র, সরকারি জমিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে।

এদিকে এবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৪০ দেশের প্রায় ২০০ জন প্রতিনিধি অংশ নেন। সম্মেলন শুরুর দিনেই বাংলার শিল্প সম্ভাবনার ভূয়সী প্রশংসা করে কোটি কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দলরা। বৃহস্পতিবার শেষ হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। ২০২৫-এর পাশাপাশি গত ৭টি পর্বে শিল্প সম্মেলনে কত বিনিয়োগ প্রস্তাব এসেছে, সমাপ্তি ভাষণে তার খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "BGBS ২০২৫-এ আমরা ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। সেটা ছাড়াও আরও অনেক বড় প্রকল্পের প্রস্তাব আসছে। গত ৭ BGBS-এ ১৯ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। ১৩ লক্ষ কোটি ইতিমধ্যেই হয়ে গেছে এবং ৬ লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। কারণ কিছু প্রকল্পে সময় লাগে।''                             

আরও পড়ুন: Saraswati Puja Immersion: সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে ধুন্ধুমার, কৃ্ষ্ণনগরে সংঘর্ষে মাথা ফাটল ২ জনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget