এক্সপ্লোর

Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা

Tulu Mondal News: পুলিশ সূত্রে দাবি, টুলুর সংস্থার ম্য়ানেজার গ্রেফতার হওয়া সীতেশ প্রামাণিকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি, যেখানে সরকারি আধিকারিকদের নাম ও টাকার হিসেব লেখা রয়েছে।

বীরভূম : টুলু মণ্ডলের এক ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে গ্রেফতার করা হয় সীতেশ প্রামাণিক নামে টুলু মণ্ডলের এক ম্যানেজারকে। মূলত ক্রিমিনাল সিন্ডিকেট দেখভালের দায়িত্ব ছিল এই সীতেশের ওপর। ক্রিমিনাল সিন্ডিকেটের লিয়াজোঁ হত টুলু মণ্ডলের এই ম্যানেজারের মাধ্যমেই। 

টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্তে এবার নতুন মোড়। পুলিশ সূত্রে দাবি, টুলুর সংস্থার ম্য়ানেজার গ্রেফতার হওয়া সীতেশ প্রামাণিকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি, যেখানে সরকারি আধিকারিকদের নাম ও টাকার হিসেব লেখা রয়েছে। এটা কি বখরা ভাগাভাগির হিসেব? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই টুলুর কোটি কোটি টাকার গয়নার ছবি সামনে এসেছে। প্রাসাদোপম বাড়ির ছবি সামনে এসেছে। একরের পর একর জুড়ে থাকা পার্কিং লটের ছবি সামনে এসেছে। ২০০ কোটি টাকার সম্পত্তির হিসেব রাজ্য়বাসীকে চমকে দিয়েছে।                      

কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে

শুধু এসবের সঙ্গে যার নাম জড়িয়ে রয়েছে, বীরভূমের সেই পাথর-সম্রাট, নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু এখনও অধরা। কিন্তু, কাদের মদতে টুলু মণ্ডলের এই দাপট এই প্রতিপত্তি হয়েছিল, তা নিয়ে এবার তদন্তে সামনে এল গুরুত্বপূর্ণ সূত্র। পুলিশ সূত্রে দাবি, হদিশ মিলেছে একটি ডায়েরির, যেখানে সরকারি আধিকারিকদের নাম এবং টাকার হিসেব লেখা রয়েছে। রবিবার গ্রেফতার করা হয়েছে, টুলু মণ্ডলের ক্রাশার ইউনিটের ম্যানেজার সীতেশ প্রামাণিককে। পুলিশ সূত্রে দাবি, এই সীতেশ প্রামাণিকের কাছ থেকেই উদ্ধার হয়েছে একটি ডায়েরি, যেখানে একাধিক সরকারি আধিকারিকের নামও রয়েছে। 

তদন্তে ইতিমধ্য়েই সামনে এসেছে, সরকারের রাজস্ব চুরি করে, শয়ে শয়ে কোটি টাকার সম্পত্তি করেছিলেন টুলু মণ্ডল। যা প্রশাসনের একাংশের মদত ছাড়া সম্ভব নয়। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হওয়া ডায়েরিতেও অনেক সরকারি আধিকারিকের নাম এবং টাকার হিসেব লেখা রয়েছে। তাহলে কি এটাই সেই বখরা ভাগাভাগির হিসেব? বিষয়টা কি স্রেফ সরকারি আধিকারিকে সীমাবদ্ধ? প্রশাসনের শীর্ষস্তরও কি জেনেশুনে চুপ করে ছিল? থাকলে কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। সরকারের রাজস্ব ফাঁকি দিতে, টুলু মণ্ডলের অন্য়তম হাতিয়ার ছিল DCR-এর ডুপ্লিকেট কপি। টোল গেটের এক কর্মী দাবি করেছিলেন, DCR-এর ডুপ্লিকেট দেখেও ব্য়বস্থা নিত না পুলিশ। শেষ অবধি তদন্তে আর কী কী সামনে আসবে? সেটাই দেখার। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Canning Trinamool: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
Advertisement

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget