এক্সপ্লোর

Birbhum News: বীরভূমে প্রচুর ভুয়ো সরকারি নথি উদ্ধার ! শেখ মিরাজ ও আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF

Birbhum Fraud Case: জাল নথি-চক্র কাণ্ডে বীরভূম থেকে রাজ্য পুলিশের STF-র হাতে গ্রেফতার ২

বীরভূম: জাল নথি-চক্রের পর্দাফাঁস, রাজ্য পুলিশের STF-র হাতে  গ্রেফতার ২জন। বীরভূম থেকে ২ অভিযুক্ত শেখ মিরাজ হোসেন, আব্দুল কুদ্দুস গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে প্রচুর ভুয়ো সরকারি নথি, ডিজিটাল সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।প্রতারণার উদ্দেশ্যেই ভুয়ো সরকারি নথি তৈরির চক্র তৈরি হয়, বলে সন্দেহ পুলিশের।

আরও পড়ুন, দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ

ভোটার কার্ড থেকে আধার কিংবা রেশন কার্ড। জাল নথির এখন ছড়াছড়ি!নিত্য়দিন জাল নথি-চক্রের পর্দাফাঁস হচ্ছে!এমনকি জাল নথি দিয়ে আসল ভোটার কার্ড তৈরি হচ্ছে, তাও আবার পৌঁছে যাচ্ছে জঙ্গিদের হাতে! এ রাজ্য়ে এমন নজিরও আছে!বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ!সেই নিউটন দাসেরই সম্প্রতি নাম পাওয়া যায় ভারতের ভোটার তালিকায়। জানা যায় নিউটন দাস বাংলাদেশ ও কাকদ্বীপ দু-জায়গারই ভোটার। 

চলতি বছরেই পাসপোর্ট জালিয়াতির মামলায় সম্প্রতি গ্রেফতার হন আজাদ মল্লিক নামে পাকিস্তানের এক নাগরিক। তাঁকে নিয়ে তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে চাঞ্চল্য়কর তথ্য় উঠে আসে। আদালতে দাঁড়িয়ে ইডি দাবি করেছিল, এরাজ্যে আজাদের ২টি ভোটার কার্ড রয়েছে। একটি নৈহাটি, আরেকটি মধ্যমগ্রামের ঠিকানায়। এর আগে গত বছরের শেষে কেরল থেকে গ্রেফতার হয় । 'আনসারুল্লা বাংলা টিমে'র জঙ্গি শাদ রাডি।
 তদন্তে জানা যায়, প্রায় বছর দশেক ধরে এরাজ্য়ের মুর্শিদাবাদে থাকত সে। এমনকী ভোটার কার্ড অবধি বানিয়ে ফেলেছিল! তা-ও আবার একটা নয়। দু-দু'টো! নওদা ও হরিহরপাড়া--- মুর্শিদাবাদের এই দুটি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকাতেই তার নাম ছিল। সেই ভোটার কার্ডের ভিত্তিতে পাসপোর্ট অবধি বানিয়ে ফেলেছিল সে। চলতি বছরের শেষে সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশি নাগরিককে কলকাতা থেকে গ্রেফতার করা হয়! তাঁর কাছ থেকে ভারতের ভুয়ো পাসপোর্ট,নদিয়া ও দিল্লির ঠিকানা দেওয়া দু-দুটো জাল আধার কার্ড উদ্ধার হয়! 

কর্ণাটকের চিত্রদূর্গ থেকে ৬ জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করে পুলিশ। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢোকে তারা। তারপর কলকাতা থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে। সেখান থেকে কর্ণাটকে পৌঁছন। বিরোধীদের কটাক্ষে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। অতীতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে শক্তিশালী জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলেছিল জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি, আনসারুল্লা বাংলা-র মতো জঙ্গি সংগঠন। ২০১৪ সালে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড। 

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget